মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

News Headline :
আসন্ন পৌরসভা নির্বাচন সামনে রেখে জামালপুর শহর বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত- মাদারগঞ্জে দ্বিতীয় যমুনা সেতুর দাবির মানববন্ধনে হাদী হত্যার বিচার দাবি- মাদারগঞ্জে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে হাজারো মানুষের মানববন্ধন- বিবাহ বিচ্ছেদের চার ঘণ্টা পর বিদ্যুৎস্পৃষ্টে তরুণীর মৃত্যু, আহত ৪- ঢাকায় মানবাধিকার সুরক্ষায় স্বেচ্ছাসেবকদের ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত- মাদকমুক্ত সমাজ গড়তে যুবকদের সম্পৃক্ততা জরুরি: জামালপুরে এডাব-এর সেমিনার অনুষ্ঠিত- ইবতেদায়ী বৃত্তিতে দারুণ সাফল্য: জামালপুর ইদ্রিসিয়া আলিয়া মাদ্রাসার মুখ উজ্জ্বল, উপজেলা সেরা আদিউর রহমান- জামালপুরে বিশেষ অভিযানে নারীসহ মাদক উদ্ধার, মূল্য প্রায় ১৫ লাখ টাকা- ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের ভার্চ্যুয়াল উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী- মেলান্দহ উপজেলার অন্তর্গত ‘দুরমুট মেলার’ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার, জামালপুর- 

জামালপুরের গোপালপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: প্রায় ৭০ লাখ টাকার ক্ষতি- 

নিজস্ব প্রতিবেধক | তাং ১২ এপ্রিল ২০২৬ খ্রী.

জামালপুর সদর উপজেলার গোপালপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৭০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (১২ এপ্রিল ২০২৬) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে বাজারের সাইফুলের তুলার দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। মুহূর্তের মধ্যেই আগুন পাশের কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন চানঁপুর এলাকার সফিকুলের ছেলে সৌরভ। তার মুদির দোকানের প্রায় ১০ লাখ টাকার মালামাল, ৭৫ হাজার টাকা নগদ অর্থ এবং একটি মোটরসাইকেল আগুনে পুড়ে যায়। সবকিছু হারিয়ে তিনি এখন নিঃস্ব।

এছাড়াও লাবলুর সিরামিক দোকান, রোকনের মুদির দোকান এবং মোস্তফার মুদির দোকানসহ আশপাশের একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল পুড়ে গেছে। আগুনের তীব্রতায় কেউই তাদের দোকান থেকে কিছু বের করতে পারেননি।

স্থানীয় জনগণ, নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যদের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রায় ৭০ লাখ টাকার মালামালসহ বেশ কয়েকটি দোকানঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

 



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১