রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

News Headline :
ঢাবিতে অধ্যাপক এমাজ উদ্দীন স্বরণে বিশেষ সম্মাননা পেলেন জামালপুরের কৃতি সন্তান তরুণ গীতিকার-সুরকার জহুরুল ইসলাম জনি- নান্দিনা বাজারে আধুনিক মার্কেট ভবন ও মাছ বাজারের উদ্বোধন, ব্যবসা-বাণিজ্যে নতুন সম্ভাবনা- ভূমি উপ-সহকারী কর্মকর্তা মেহেদী জামান বাপ্পীর শাস্তির দাবিতে নরুন্দি এলাকাবাসীর মানববন্ধন- জামালপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ৫১.১৩ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা- মাদারগঞ্জে নারী ও শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত- মাদারগঞ্জে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত- জামালপুর যৌনপল্লীতে ডিবি পুলিশের অভিযান: ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৩ – প্রায় ২৪ ঘণ্টা শূন্যরেখায় থাকার পর উদ্ধার বৃদ্ধার পরিবারের কাছে হস্তান্তর- জামালপুরে পুলিশের বিশেষ অভিযান: ১১০ বোতল ভারতীয় মদ, মোটরসাইকেল উদ্ধার; ইয়াবাসহ আটক ২- জামালপুরে রেলওয়ে পুলিশের অভিযানে টিকিট কালোবাজারির অভিযোগে ২ জন গ্রেপ্তার-

জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত-

নিজস্ব প্রতিবেদক | তাং ২৭ ফেব্রুয়ারী ২০২৬ খ্রী.

জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৭ ফেব্রুয়ারী শুক্রবার সকালে জামালপুর জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে অনুষ্ঠিত হলো এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি।

র‍্যালিটি জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহিদ মিনার সংলগ্ন দয়াময়ী মোড়ে সমবেত হয়। এ সময় দলীয় স্লোগান, ব্যানার-ফেস্টুন ও প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র‍্যালির নেতৃত্ব দেন জামালপুর-৫ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য এড. শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন—সহ-সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটি এবং সাধারণ সম্পাদক, জামালপুর জেলা বিএনপি।

সভাপতিত্ব করেন আব্দুল হালিম, সভাপতি, জামালপুর জেলা মৎস্যজীবী দল।

বক্তারা বলেন, মৎস্যজীবীদের অধিকার রক্ষা, জীবনমান উন্নয়ন এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের অতীত আন্দোলন-সংগ্রামের কথা স্মরণ করে ভবিষ্যৎ কর্মসূচি সফল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

 



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১