রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

News Headline :
ঢাবিতে অধ্যাপক এমাজ উদ্দীন স্বরণে বিশেষ সম্মাননা পেলেন জামালপুরের কৃতি সন্তান তরুণ গীতিকার-সুরকার জহুরুল ইসলাম জনি- নান্দিনা বাজারে আধুনিক মার্কেট ভবন ও মাছ বাজারের উদ্বোধন, ব্যবসা-বাণিজ্যে নতুন সম্ভাবনা- ভূমি উপ-সহকারী কর্মকর্তা মেহেদী জামান বাপ্পীর শাস্তির দাবিতে নরুন্দি এলাকাবাসীর মানববন্ধন- জামালপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ৫১.১৩ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা- মাদারগঞ্জে নারী ও শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত- মাদারগঞ্জে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত- জামালপুর যৌনপল্লীতে ডিবি পুলিশের অভিযান: ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৩ – প্রায় ২৪ ঘণ্টা শূন্যরেখায় থাকার পর উদ্ধার বৃদ্ধার পরিবারের কাছে হস্তান্তর- জামালপুরে পুলিশের বিশেষ অভিযান: ১১০ বোতল ভারতীয় মদ, মোটরসাইকেল উদ্ধার; ইয়াবাসহ আটক ২- জামালপুরে রেলওয়ে পুলিশের অভিযানে টিকিট কালোবাজারির অভিযোগে ২ জন গ্রেপ্তার-

জামালপুর যৌনপল্লীতে ডিবি পুলিশের অভিযান: ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৩ –

নিজস্ব প্রতিবেদক | ১৭ জুন ২০২৬ খ্রী. 

জামালপুর শহরের রানীগঞ্জ বাজার এলাকার যৌনপল্লীতে অভিযান চালিয়ে ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন সদর উপজেলার রানীগঞ্জ বাজার এলাকার মৃত আব্দুল মান্নানের মেয়ে মোছা. জেসমিন (৩২), মেলান্দহ উপজেলার ভাবকী এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে মো. মিনহাজ আলী (৩৫) এবং জামালপুর শহরের বোসপাড়া এলাকার মো. রেজাউল করিমের ছেলে সাব্বির হোসেন (২৮)।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনের নির্দেশনায় চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৭ জুন) শহরের দয়াময়ী মোড় সংলগ্ন রানীগঞ্জ বাজার এলাকার যৌনপল্লীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় জেসমিনের বসতঘরে তল্লাশি চালিয়ে ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।

জামালপুর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল কাইয়ূম জানান, উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুস সাকিব জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে স্থানীয় সূত্রগুলো দাবি করেছে, যৌনপল্লী এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মাদক ব্যবসা, অবৈধ কর্মকাণ্ড এবং মানবপাচার সংক্রান্ত অভিযোগ রয়েছে। তারা বিষয়গুলো নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ইয়াহিয়া আল মামুন বলেন, “জামালপুর জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। মাদক নির্মূলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১