রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

News Headline :
ঢাবিতে অধ্যাপক এমাজ উদ্দীন স্বরণে বিশেষ সম্মাননা পেলেন জামালপুরের কৃতি সন্তান তরুণ গীতিকার-সুরকার জহুরুল ইসলাম জনি- নান্দিনা বাজারে আধুনিক মার্কেট ভবন ও মাছ বাজারের উদ্বোধন, ব্যবসা-বাণিজ্যে নতুন সম্ভাবনা- ভূমি উপ-সহকারী কর্মকর্তা মেহেদী জামান বাপ্পীর শাস্তির দাবিতে নরুন্দি এলাকাবাসীর মানববন্ধন- জামালপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ৫১.১৩ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা- মাদারগঞ্জে নারী ও শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত- মাদারগঞ্জে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত- জামালপুর যৌনপল্লীতে ডিবি পুলিশের অভিযান: ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৩ – প্রায় ২৪ ঘণ্টা শূন্যরেখায় থাকার পর উদ্ধার বৃদ্ধার পরিবারের কাছে হস্তান্তর- জামালপুরে পুলিশের বিশেষ অভিযান: ১১০ বোতল ভারতীয় মদ, মোটরসাইকেল উদ্ধার; ইয়াবাসহ আটক ২- জামালপুরে রেলওয়ে পুলিশের অভিযানে টিকিট কালোবাজারির অভিযোগে ২ জন গ্রেপ্তার-

নান্দিনা বাজারে আধুনিক মার্কেট ভবন ও মাছ বাজারের উদ্বোধন, ব্যবসা-বাণিজ্যে নতুন সম্ভাবনা-

নিজস্ব প্রতিবেদক | জামালপুর | ১ আগস্ট ২০২৬

জামালপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী নান্দিনা বাজারে ব্যবসা-বাণিজ্যের আধুনিকায়নের লক্ষ্যে চারতলা ফাউন্ডেশনবিশিষ্ট দুই তলা আধুনিক মার্কেট ভবন ও মাছ বাজারের উদ্বোধন করা হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, নতুন এ অবকাঠামো ব্যবসায়ীদের জন্য উন্নত পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আনবে।

শনিবার (১ আগস্ট) সকাল ১১টায় নান্দিনা মাছ বাজার প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনটির উদ্বোধন করেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আখতার।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, নান্দিনা বাজার এ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী বাণিজ্যকেন্দ্র। সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক অবকাঠামো নির্মাণের মাধ্যমে ব্যবসায়ীদের জন্য উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করা হচ্ছে। এতে ব্যবসা-বাণিজ্যের প্রসার, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসম্মত ও নিরাপদ কেনাকাটার পরিবেশ গড়ে উঠবে।

তিনি আরও বলেন, বাজার, সড়ক, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগসহ বিভিন্ন খাতে উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে। জনগণের জীবনমান উন্নয়নকে অগ্রাধিকার দিয়েই সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) জামালপুরের নির্বাহী প্রকৌশলী রোজদিদ আহমেদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী রুহুল আমিন মিলন, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা বেগম, জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিম এবং রানাগাছা ইউনিয়ন বিএনপির সভাপতি নবাব হোসেন জুয়েল।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সুধীজন এবং বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর মতে, আধুনিক মার্কেট ভবন ও মাছ বাজার চালুর ফলে নান্দিনা বাজারে আরও পরিচ্ছন্ন, নিরাপদ ও সুশৃঙ্খল বাণিজ্যিক পরিবেশ নিশ্চিত হবে। পাশাপাশি স্থানীয় অর্থনীতি চাঙা হওয়ার পাশাপাশি নতুন ব্যবসা ও কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে।



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১