সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

News Headline :
জামালপুরে রেলওয়ে পুলিশের অভিযানে টিকিট কালোবাজারির অভিযোগে ২ জন গ্রেপ্তার- জামালপুর সদরে ২৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক- জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জামালপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল- জামালপুরে কলেজ পুকুরে গোসলে নেমে ডুবে মৃত্যু বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর- মেলান্দহে জমি-সংক্রান্ত বিরোধে হামলার অভিযোগ, আহত ৪ – কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড জামালপুর জেলা শাখার আয়োজনে ৮নং ওয়ার্ডে মানবাধিকারভিত্তিক নাগরিক বৈঠক- জামালপুরে জুয়ার আসরে ডিবির অভিযানে ১০ জুয়ারী আটক; তাস ও নগদ টাকা উদ্ধার- জামালপুরে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতের আশ্বাস-  জামালপুরের বকশীগঞ্জে ১ হাজার ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার- জামালপুর পৌরবাসীর সুখ-দুঃখ নিয়ে CHRW জামালপুর জেলা শাখার উদ্যোগে নাগরিক বৈঠক অনুষ্ঠিত-

জামালপুরে জুয়ার আসরে ডিবির অভিযানে ১০ জুয়ারী আটক; তাস ও নগদ টাকা উদ্ধার-

নিজস্ব প্রতিবেদক | জামালপুর | ১৮ মে ২০২৬

জামালপুরে বিশেষ অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ১০ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১)। এ সময় ঘটনাস্থল থেকে ৫২টি তাস ও নগদ ৮ হাজার ১২০ টাকা উদ্ধার করা হয়।
সোমবার (১৮ মে) জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১), জামালপুরের পক্ষ থেকে পাঠানো এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়।

প্রেস রিলিজে বলা হয়, জামালপুর জেলার পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন-এর নির্দেশনায় জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। অভিযানের অংশ হিসেবে জামালপুর সদর থানার পশ্চিম নাছিরপুর এলাকায় জাহাঙ্গীর নামে এক ব্যক্তির হাফ বিল্ডিং টিনসেড ঘরে অভিযান চালানো হয়। সেখানে জুয়া খেলার সময় ১০ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন— ইনসান আলী (২২), রিপন শেখ (৩০), আঃ জলিল (৩৫), কালু (২০), এমদাদুল হক (২১), আব্দুল্লাহ (৩৮), মোহাম্মদ আলী (৩৬), আক্তার সরকার (৩৭), আনোয়ারুল ইসলাম (২৫) ও আলতাফ হোসেন (৬৫)। তাদের অধিকাংশের বাড়ি জামালপুরের ইসলামপুর উপজেলায়।

অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) আপেল মাহমুদ ও এসআই (নিঃ) এহসানুল হকের নেতৃত্বে ডিবি-১ এর একটি দল।

পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন বলেন, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ পেশাদারিত্ব ও সততার সঙ্গে দায়িত্ব পালন করছে। জুয়া, মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতিসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, “মাদক ও জুয়া সমাজে অপরাধ প্রবণতা বৃদ্ধি করে, পারিবারিক অশান্তি সৃষ্টি করে এবং যুব সমাজকে বিপথগামী করে। তাই এসব অপরাধ দমনে জেলা গোয়েন্দা শাখাসহ সকল ইউনিটকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।”
এ সময় তিনি অপরাধ নিয়ন্ত্রণে সাধারণ জনগণকে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।

 



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০