মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

News Headline :

মেলান্দহ উপজেলার অন্তর্গত ‘দুরমুট মেলার’ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার, জামালপুর- 

নিজস্ব প্রতিবেদক | ১৩ এপ্রিল ২০২৬ খ্রি.

মেলান্দহ উপজেলার ঐতিহ্যবাহী ‘দুরমুট মেলা’র সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী এবং পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন, জামালপুর।

\"\"
পরিদর্শনকালে তারা মেলা প্রাঙ্গণের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং দর্শনার্থীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিতকরণে গৃহীত কার্যক্রমসমূহ সরেজমিনে পর্যবেক্ষণ করেন। একই সাথে একটি সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের জন্য নির্দেশনা প্রদান করেন।

\"\"
এ সময় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, থানা পুলিশের কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।