শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

News Headline :
মাদারগঞ্জে নারী ও শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত- মাদারগঞ্জে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত- জামালপুর যৌনপল্লীতে ডিবি পুলিশের অভিযান: ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৩ – প্রায় ২৪ ঘণ্টা শূন্যরেখায় থাকার পর উদ্ধার বৃদ্ধার পরিবারের কাছে হস্তান্তর- জামালপুরে পুলিশের বিশেষ অভিযান: ১১০ বোতল ভারতীয় মদ, মোটরসাইকেল উদ্ধার; ইয়াবাসহ আটক ২- জামালপুরে রেলওয়ে পুলিশের অভিযানে টিকিট কালোবাজারির অভিযোগে ২ জন গ্রেপ্তার- জামালপুর সদরে ২৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক- জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জামালপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল- জামালপুরে কলেজ পুকুরে গোসলে নেমে ডুবে মৃত্যু বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর- মেলান্দহে জমি-সংক্রান্ত বিরোধে হামলার অভিযোগ, আহত ৪ –

শোক সংবাদ এক নক্ষত্রের বিদায়: সরকারি আশেক মাহমুদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুর রহমান স্যার আর নেই-

নিজস্ব প্রতিবেদক | ২৮ জানুয়ারি ২০২৬ খ্রি.

জামালপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি আশেক মাহমুদ কলেজের গণিত বিভাগের সাবেক প্রখ্যাত ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুর রহমান খান গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) ভোর ৫টায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায়  ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে কলেজ পরিবার, শিক্ষাঙ্গন এবং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

অধ্যাপক শহিদুর রহমান কেবল একজন শিক্ষকই ছিলেন না; তিনি ছিলেন আদর্শ, নিষ্ঠা ও দৃঢ়তার প্রতীক। দীর্ঘ শিক্ষকতা জীবনে তাঁর পাঠদান শৈলী, নীতিবোধ ও ব্যক্তিত্ব শিক্ষার্থীদের কাছে তাঁকে এক অনন্য উচ্চতায় অধিষ্ঠিত করেছিল। তাঁর তত্ত্বাবধানে গড়ে ওঠা অসংখ্য শিক্ষার্থী আজ দেশ-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত থেকে সমাজ ও রাষ্ট্রে অবদান রাখছেন।

স্মৃতিচারণ করতে গিয়ে তাঁর প্রিয় শিক্ষার্থী শফিকুল ইসলাম শফিক বলেন, “আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি যে বহু বছর পর একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্যারের সঙ্গে দেখা হয়েছিল। ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আয়োজিত গণিত অলিম্পিয়াডে নবম স্থান অর্জনের পর আমার ছেলে সাম্যর সার্টিফিকেটটি আমি প্রিয় শহিদুর রহমান স্যারের হাত থেকেই গ্রহণ করি। সেই মুহূর্তটি আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ স্মৃতি হয়ে থাকবে।”

অধ্যাপক শহিদুর রহমানের প্রয়াণে শিক্ষা অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর অসংখ্য প্রাক্তন শিক্ষার্থী গভীর শোক ও শ্রদ্ধা প্রকাশ করছেন।

সবার প্রার্থনা—মহান আল্লাহ তায়ালা যেন এই পরম শ্রদ্ধেয় শিক্ষাগুরুকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে ধৈর্য ধারণের তাওফিক দান করেন।



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০