সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

News Headline :
জামালপুরে জুয়ার আসরে ডিবির অভিযানে ১০ জুয়ারী আটক; তাস ও নগদ টাকা উদ্ধার- জামালপুরে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতের আশ্বাস-  জামালপুরের বকশীগঞ্জে ১ হাজার ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার- জামালপুর পৌরবাসীর সুখ-দুঃখ নিয়ে CHRW জামালপুর জেলা শাখার উদ্যোগে নাগরিক বৈঠক অনুষ্ঠিত- র‍্যাব-১৪’র অভিযানে জামালপুরে রেল টিকিট কালোবাজারি চক্রের ২ সদস্য গ্রেফতার-  আসন্ন পৌরসভা নির্বাচন সামনে রেখে জামালপুর শহর বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত- মাদারগঞ্জে দ্বিতীয় যমুনা সেতুর দাবির মানববন্ধনে হাদী হত্যার বিচার দাবি- মাদারগঞ্জে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে হাজারো মানুষের মানববন্ধন- বিবাহ বিচ্ছেদের চার ঘণ্টা পর বিদ্যুৎস্পৃষ্টে তরুণীর মৃত্যু, আহত ৪- ঢাকায় মানবাধিকার সুরক্ষায় স্বেচ্ছাসেবকদের ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত-

আসন্ন পৌরসভা নির্বাচন সামনে রেখে জামালপুর শহর বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত-

নিজস্ব প্রতিবেদক |তাং ১১ মে ২০২৬ খ্রি.

আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে জামালপুর শহর বিএনপির উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) বিকেলে পৌরসভা সংলগ্ন শহীদ সাফওয়ান সদর অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

জামালপুর শহর বিএনপির সভাপতি মো. লিয়াকত আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর-৫ সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি লোকমান আহাম্মেদ খান লোটন, সহ-সভাপতি শহিদুল হক খান দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুজ্জামান রুমেল ও মোস্তাফিজুর রহমান আরমান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীব, শহর বিএনপির সহ-সভাপতি মাইন উদ্দিন বাবুল, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ এবং সাংগঠনিক সম্পাদক মমিনুর রহমান মমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, “সবার আগে বাংলাদেশ”— জনগণের কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। তিনি নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় ভালো কাজ করা, গাছ লাগানো, সমাজ উন্নয়নে ভূমিকা রাখা এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

তিনি আরও বলেন, উন্নয়নমূলক যেকোনো ভালো কাজে তিনি সবসময় জনগণের পাশে থাকবেন, ইনশাআল্লাহ।

এসময় তিনি দাবি করেন, জামালপুর জেলা বিএনপির মধ্যে কোনো বিভেদ নেই; সবাই ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করছেন। তিনি বলেন, জামালপুরের মানুষ জানে ও বিশ্বাস করে, “মামুন ভাই” সবসময় মানুষের কল্যাণ ও এলাকার উন্নয়নের কথাই ভাবেন।

কর্মী সভায় উপস্থিত নেতাকর্মীরা জানান, জনগণের মতামতকে গুরুত্ব দিয়েই পৌরসভার মেয়র প্রার্থী নির্ধারণ করা হবে। দল ও জনগণের আস্থাভাজন যাকে “মামুন ভাই” সমর্থন দেবেন, জনগণও তাকেই বিপুল ভোটে বিজয়ী করবে বলে তারা আশা প্রকাশ করেন।

সভা শেষে দলীয় নেতাকর্মীরা আগামী পৌরসভা নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১