শনিবার, ৩০ মে ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

News Headline :
জামালপুরে জুয়ার আসরে ডিবির অভিযানে ১০ জুয়ারী আটক; তাস ও নগদ টাকা উদ্ধার- জামালপুরে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতের আশ্বাস-  জামালপুরের বকশীগঞ্জে ১ হাজার ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার- জামালপুর পৌরবাসীর সুখ-দুঃখ নিয়ে CHRW জামালপুর জেলা শাখার উদ্যোগে নাগরিক বৈঠক অনুষ্ঠিত- র‍্যাব-১৪’র অভিযানে জামালপুরে রেল টিকিট কালোবাজারি চক্রের ২ সদস্য গ্রেফতার-  আসন্ন পৌরসভা নির্বাচন সামনে রেখে জামালপুর শহর বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত- মাদারগঞ্জে দ্বিতীয় যমুনা সেতুর দাবির মানববন্ধনে হাদী হত্যার বিচার দাবি- মাদারগঞ্জে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে হাজারো মানুষের মানববন্ধন- বিবাহ বিচ্ছেদের চার ঘণ্টা পর বিদ্যুৎস্পৃষ্টে তরুণীর মৃত্যু, আহত ৪- ঢাকায় মানবাধিকার সুরক্ষায় স্বেচ্ছাসেবকদের ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত-

‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের ভার্চ্যুয়াল উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী-

নিজস্ব প্রতিবেদক | তাং ১৪ এপ্রিল ২০২৬ খ্রী.

বাংলা নববর্ষের প্রথম দিনে কৃষকদের জন্য নতুন এক উদ্যোগের সূচনা হলো। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চ্যুয়ালি ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় টাঙ্গাইল-এর শহীদ মারুফ স্টেডিয়াম-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি কৃষক কার্ড বিতরণ ও প্রি-পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় তিনি ১৫ জন কৃষকের হাতে নিজে কৃষক কার্ড তুলে দেন এবং গাছের চারা বিতরণ করেন।


পাশাপাশি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইসলামপুর উপজেলা-সহ মোট ৯টি উপজেলায় একযোগে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ আমিন উর রশিদ, মাননীয় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী। বক্তব্য রাখেন সুলতান সালাউদ্দিন টুকু এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

 

ইসলামপুরে আয়োজিত অনুষ্ঠানে সশরীরে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, এমপি।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুহাম্মদ ইউসুপ আলী, জেলা প্রশাসক, জামালপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোছাঃ ফারহানা ইয়াসমিন, পুলিশ সুপার, জামালপুর। উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্যবৃন্দ—শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন (জামালপুর-৫), মোঃ মোস্তাফিজুর রহমান বাবুল (জামালপুর-৩) এবং মোঃ সুলতান মাহমুদ বাবু (জামালপুর-২)।

পাইলট প্রকল্পের প্রথম পর্যায়ে নিবন্ধিত কৃষকদের মাঝে এই বিশেষ ‘কৃষক কার্ড’ বিতরণ করা হয়েছে। কৃষি সেবাকে আরও গতিশীল, সহজলভ্য ও আধুনিক করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।


উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

 



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১