সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

News Headline :
ভূমি উপ-সহকারী কর্মকর্তা মেহেদী জামান বাপ্পীর শাস্তির দাবিতে নরুন্দি এলাকাবাসীর মানববন্ধন- জামালপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ৫১.১৩ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা- মাদারগঞ্জে নারী ও শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত- মাদারগঞ্জে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত- জামালপুর যৌনপল্লীতে ডিবি পুলিশের অভিযান: ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৩ – প্রায় ২৪ ঘণ্টা শূন্যরেখায় থাকার পর উদ্ধার বৃদ্ধার পরিবারের কাছে হস্তান্তর- জামালপুরে পুলিশের বিশেষ অভিযান: ১১০ বোতল ভারতীয় মদ, মোটরসাইকেল উদ্ধার; ইয়াবাসহ আটক ২- জামালপুরে রেলওয়ে পুলিশের অভিযানে টিকিট কালোবাজারির অভিযোগে ২ জন গ্রেপ্তার- জামালপুর সদরে ২৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক- জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জামালপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল-

জামালপুরে বিশেষ অভিযানে নারীসহ মাদক উদ্ধার, মূল্য প্রায় ১৫ লাখ টাকা-

নিজস্ব প্রতিবেদক, জামালপুর | ১৪ এপ্রিল ২০২৬ খ্রী.

জামালপুর জেলা পুলিশের মাদকবিরোধী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে একটি সফল অভিযান পরিচালনা করেছে জামালপুর সদর থানা পুলিশ।

পুলিশ সুপার, জামালপুর মোছাঃ ফারহানা ইয়াসমিন মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিরস্ত্র) মোঃ খাইরুজ্জামান (বিপি-৯৪২৩২৪৬০৩৮)। তার সঙ্গে ছিলেন এসআই (নিরস্ত্র) মোঃ কায়ছার আহম্মেদ, এএসআই (নিরস্ত্র) ফরহাদ উদ্দিন, কনস্টেবল আঃ করিম এবং নারী কনস্টেবল পারুল আক্তারসহ সঙ্গীয় ফোর্স।

গোপন সংবাদের ভিত্তিতে ১৪ এপ্রিল ২০২৬ তারিখ বিকাল আনুমানিক ৪টা ৫০ মিনিটে জামালপুর পৌরসভার পূর্ব কাঁচারীপাড়া, মেষ্টা খানবাড়ী সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে এক নারীকে আটক করা হয়, তবে তার সহযোগীরা পালিয়ে যায়।

আটককৃত আসামি:
মোছাঃ লকসি বেগম (৪১), পিতা: মৃত বাবুল বেপারী, মাতা: মমিদে বেগম, স্বামী: লেবু বেপারী, স্থায়ী ঠিকানা: বেপারীপাড়া, থানা-ইসলামপুর, জেলা-জামালপুর, বর্তমান ঠিকানা: পূর্ব কাঁচারীপাড়া, থানা-জামালপুর সদর, জেলা-জামালপুর।

উদ্ধারকৃত মাদকদ্রব্য:
হেরোইন: ১০৪ গ্রাম (২০টি পুটলা), আনুমানিক মূল্য: ১০,৪০,০০০ টাকা, ইয়াবা ট্যাবলেট: ১,৫০০ পিস, মোট ওজন: ১৫০ গ্রাম, আনুমানিক মূল্য: ৪,৫০,০০০ টাকা, উদ্ধারকৃত মাদকের মোট আনুমানিক মূল্য: ১৪,৯০,০০০ (চৌদ্দ লক্ষ নব্বই হাজার) টাকা।

 

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামি স্বীকার করেছে যে, তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাদক সংগ্রহ ও বিক্রয়ের সাথে জড়িত। পলাতক অন্যান্য সহযোগীদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় জামালপুর সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর ৮(গ)/১০(ক)/৪১ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সুপারের বক্তব্য:
পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন বলেন, “জামালপুর জেলাকে মাদকমুক্ত রাখতে জেলা পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর এবং আপসহীন। কেউই আইনের ঊর্ধ্বে নয়। এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।”

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এর বক্তব্য: তিনি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে পরিকল্পিতভাবে এ অভিযান পরিচালনা করা হয়। মাদক চক্রের সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আমাদের গোয়েন্দা তৎপরতা আরও বৃদ্ধি করা হয়েছে। জনসাধারণকে মাদকের বিরুদ্ধে সচেতন হতে এবং তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।”

জামালপুর জেলা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১