সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

News Headline :
ভূমি উপ-সহকারী কর্মকর্তা মেহেদী জামান বাপ্পীর শাস্তির দাবিতে নরুন্দি এলাকাবাসীর মানববন্ধন- জামালপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ৫১.১৩ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা- মাদারগঞ্জে নারী ও শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত- মাদারগঞ্জে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত- জামালপুর যৌনপল্লীতে ডিবি পুলিশের অভিযান: ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৩ – প্রায় ২৪ ঘণ্টা শূন্যরেখায় থাকার পর উদ্ধার বৃদ্ধার পরিবারের কাছে হস্তান্তর- জামালপুরে পুলিশের বিশেষ অভিযান: ১১০ বোতল ভারতীয় মদ, মোটরসাইকেল উদ্ধার; ইয়াবাসহ আটক ২- জামালপুরে রেলওয়ে পুলিশের অভিযানে টিকিট কালোবাজারির অভিযোগে ২ জন গ্রেপ্তার- জামালপুর সদরে ২৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক- জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জামালপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল-

জামালপুরে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতের আশ্বাস- 

নিজস্ব প্রতিবেদক|তাং ১৭ মে ২০২৬ খ্রী. 

জামালপুরে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে চলতি মৌসুমের অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান। কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহের এ উদ্যোগে জেলার কৃষকদের মাঝে স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রোববার (১৭ মে) দুপুরে জামালপুর সদর উপজেলার সিংহজানী এলএসডি-১ খাদ্য গুদামে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, এবার জেলায় কৃষকদের কাছ থেকে প্রতি মণ ১ হাজার ৪৪০ টাকা দরে ৩ হাজার ৫৫০ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করা হবে। এছাড়া প্রতি কেজি ৪৯ টাকা দরে ১১ হাজার ২৫৪ মেট্রিক টন সিদ্ধ চাল এবং প্রতি কেজি ৪৮ টাকা দরে ৮৮ মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এ সংগ্রহ অভিযান চলবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিংহজানী খাদ্য গুদাম-১ এর সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা (এসএমও) ইসরাত আহাম্মেদ পাপেল, এলএসডি-১ গুদামের ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক মো. আব্দুল হাকিম, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মিল মালিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির আয়োজনে অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার সরাসরি ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে। এর ফলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে এবং কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন বলে আশা প্রকাশ করা হয়।



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১