বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

News Headline :
জামালপুরে জুয়ার আসরে ডিবির অভিযানে ১০ জুয়ারী আটক; তাস ও নগদ টাকা উদ্ধার- জামালপুরে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতের আশ্বাস-  জামালপুরের বকশীগঞ্জে ১ হাজার ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার- জামালপুর পৌরবাসীর সুখ-দুঃখ নিয়ে CHRW জামালপুর জেলা শাখার উদ্যোগে নাগরিক বৈঠক অনুষ্ঠিত- র‍্যাব-১৪’র অভিযানে জামালপুরে রেল টিকিট কালোবাজারি চক্রের ২ সদস্য গ্রেফতার-  আসন্ন পৌরসভা নির্বাচন সামনে রেখে জামালপুর শহর বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত- মাদারগঞ্জে দ্বিতীয় যমুনা সেতুর দাবির মানববন্ধনে হাদী হত্যার বিচার দাবি- মাদারগঞ্জে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে হাজারো মানুষের মানববন্ধন- বিবাহ বিচ্ছেদের চার ঘণ্টা পর বিদ্যুৎস্পৃষ্টে তরুণীর মৃত্যু, আহত ৪- ঢাকায় মানবাধিকার সুরক্ষায় স্বেচ্ছাসেবকদের ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত-

জামালপুর পৌরবাসীর সুখ-দুঃখ নিয়ে CHRW জামালপুর জেলা শাখার উদ্যোগে নাগরিক বৈঠক অনুষ্ঠিত-

নগর সংকট নিয়ে মানবাধিকারভিত্তিক প্রতিবেদন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক  | ১৬ মে ২০২৬ খ্রী.

Combined Human Rights World (CHRW) জামালপুর জেলা শাখার উদ্যোগে “জামালপুর পৌরবাসীর সুখ-দুঃখ নিয়ে নাগরিক বৈঠক” অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে ২০২৬) সকাল ১১টায় এসপিকে হলরুমে এ বৈঠকের আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সভাপতি এমএইচ মজনু মোল্লা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ এনামুল হক।

বৈঠকে বক্তারা জামালপুর পৌর এলাকার নাগরিক সমস্যা, পানি নিষ্কাশন ব্যবস্থা, জনস্বাস্থ্য, পরিবেশ দূষণ, নাগরিক অধিকার, সামাজিক দায়বদ্ধতা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে গুরুত্বারোপ করেন। পাশাপাশি পৌরবাসীর জীবনমান উন্নয়নে জনপ্রতিনিধি, প্রশাসন, গণমাধ্যম ও সচেতন নাগরিকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে “জামালপুর পৌরসভার নগর পরিকাঠামো, পানি ব্যবস্থাপনা, জনস্বাস্থ্য ও নাগরিক দায়িত্বের সংকট : একটি মানবাধিকার পর্যালোচনা” শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করা হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ব্রহ্মপুত্র ও ঝিনাই নদী এবং বিভিন্ন খাল দ্বারা বেষ্টিত হওয়ার পরও অপরিকল্পিত নগরায়ন, দুর্বল ড্রেনেজ ব্যবস্থা, খাল দখল ও নাগরিক অসচেতনতার কারণে জামালপুর শহর বর্তমানে জলাবদ্ধতা, দূষণ, যানজট ও জনস্বাস্থ্য সংকটে ভুগছে।

প্রতিবেদনে চিহ্নিত প্রধান সমস্যাগুলোর মধ্যে রয়েছে—
• ড্রেনেজ ব্যবস্থার অব্যবস্থাপনা
• অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা
• বিশুদ্ধ পানির সংকট
• মশা-মাছির উপদ্রব বৃদ্ধি
• ভাঙাচোরা সড়ক ও গণপরিবহনের অভাব
• বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা
• অপরিকল্পিত নগরায়ন ও খাল দখল।

এতে বলা হয়, নাগরিকদের মৌলিক অধিকার—বিশুদ্ধ পানি, স্বাস্থ্যকর পরিবেশ, নিরাপদ আবাসন ও নির্বিঘ্ন চলাচলের অধিকার—বর্তমানে হুমকির মুখে রয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, জামালপুর পৌরসভার কোনো সমন্বিত মাস্টার প্ল্যান না থাকায় অপরিকল্পিত ভবন নির্মাণ, পানি নিষ্কাশনের পথ বন্ধ হওয়া এবং উন্মুক্ত স্থান কমে যাওয়ার মতো সমস্যা দিন দিন প্রকট হচ্ছে।

সভা থেকে ৬ মাসের মধ্যে পূর্ণাঙ্গ নগর মাস্টার প্ল্যান প্রণয়ন, খাল পুনরুদ্ধার, আধুনিক ড্রেনেজ নেটওয়ার্ক নির্মাণ, গণপরিবহন চালু, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সচেতনতা কার্যক্রম জোরদারের দাবি জানানো হয়।

সভায় বক্তব্য রাখেন সাংবাদিক আনোয়ার হোসেন মিন্টু, মোঃ মুখলেছুর লিখন, মোঃ বজলুর রহমান, মোঃ আব্দুল ওয়াহাব, মোঃ মাইন উদ্দিন বাবুল, মোঃ মোফাজ্জল হোসেন, ইঞ্জি আতাউর রহমান আকবর, এ কে এম মাহবুবুর রহমান মহব্বত, মশিউল আলম, সাংবাদিক ডা. মোঃ শফিকুল ইসলাম আজাদ খান, মঞ্জুরুল হক, মোঃ এমদাদুল হক, মোঃ মোশারফ হোসেন সরকার, এম এ জলিল আকন্দ শশী ও ডা. মনিরুজ্জামান খানসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী, মানবাধিকারকর্মী, এনজিও প্রতিনিধি ও সচেতন নাগরিকবৃন্দ।

সভাপতির বক্তব্যে এমএইচ মজনু মোল্লা বলেন, “অধিকার পেতে হলে আগে কর্তব্য পালন করতে হবে।” তিনি প্রশাসনের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

 



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১