সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

News Headline :
জামালপুরে জুয়ার আসরে ডিবির অভিযানে ১০ জুয়ারী আটক; তাস ও নগদ টাকা উদ্ধার- জামালপুরে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতের আশ্বাস-  জামালপুরের বকশীগঞ্জে ১ হাজার ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার- জামালপুর পৌরবাসীর সুখ-দুঃখ নিয়ে CHRW জামালপুর জেলা শাখার উদ্যোগে নাগরিক বৈঠক অনুষ্ঠিত- র‍্যাব-১৪’র অভিযানে জামালপুরে রেল টিকিট কালোবাজারি চক্রের ২ সদস্য গ্রেফতার-  আসন্ন পৌরসভা নির্বাচন সামনে রেখে জামালপুর শহর বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত- মাদারগঞ্জে দ্বিতীয় যমুনা সেতুর দাবির মানববন্ধনে হাদী হত্যার বিচার দাবি- মাদারগঞ্জে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে হাজারো মানুষের মানববন্ধন- বিবাহ বিচ্ছেদের চার ঘণ্টা পর বিদ্যুৎস্পৃষ্টে তরুণীর মৃত্যু, আহত ৪- ঢাকায় মানবাধিকার সুরক্ষায় স্বেচ্ছাসেবকদের ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত-

বিবাহ বিচ্ছেদের চার ঘণ্টা পর বিদ্যুৎস্পৃষ্টে তরুণীর মৃত্যু, আহত ৪-

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি | তাং ৫মে ২০২৬ খ্রী. 

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় তালাকের মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে একই পরিবারের আরও চারজন আহত হয়েছেন।
মঙ্গলবার (৫ মে) বিকেলে উপজেলার ৬ নম্বর আদারভিটা ইউনিয়নের পলিশা এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত সুমিনা (১৯) ওই এলাকার সুজা মিয়ার মেয়ে। আহতরা হলেন—নিহতের মা শিখা বেগম (৪৫), চাচা নূরুল ইসলাম (৫০), চাচি জহুরা (৪০) ও ভাতিজি কনিকা (১৫)। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।


স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে উপজেলার ৫ নম্বর জোড়খালী ইউনিয়নের বারইপাড়া গ্রামের সাফিউলের সঙ্গে সুমিনার বিয়ে হয়। পারিবারিক কলহের জেরে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে মামলা দায়েরের পাশাপাশি মাদারগঞ্জ ব্র্যাক অফিসের নারী ও শিশু সুরক্ষা কেন্দ্রে অভিযোগ করা হয়।

মঙ্গলবার দুপুরে ব্র্যাকের উদ্যোগে উভয় পক্ষ, স্থানীয় জনপ্রতিনিধি ও তৃতীয় পক্ষের উপস্থিতিতে বিষয়টির মীমাংসা হয়। পরে আনুষ্ঠানিকভাবে তালাক কার্যকর করা হয়। তালাকের পর স্বামীর বাড়ি থেকে নিজের ব্যবহৃত আসবাবপত্র নিয়ে বাবার বাড়িতে ফিরে আসেন সুমিনা।
বিকেলে বাড়িতে স্টিলের বাক্স ঘরে তোলার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক বোর্ডের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাক্সে বিদ্যুৎ সংযোগ ছড়িয়ে পড়লে ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে পরিবারের আরও চার সদস্য বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন।
স্থানীয় ইউপি সদস্য রকিবুল ইসলাম রকি জানান, পারিবারিক বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে উভয় পক্ষের উপস্থিতিতে মীমাংসা করা হয়েছিল। তালাকের পর আসবাবপত্র নিয়ে বাড়ি ফেরার কিছুক্ষণ পরই এই দুর্ঘটনা ঘটে।

মাদারগঞ্জ মডেল থানার এসআই আব্বাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।

জামালপুর জেলা সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান ভূঞা বলেন, “তালাকের পর নিজ বাড়িতে আসবাবপত্র তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সুমিনার মৃত্যু হয়। এ ঘটনায় একই পরিবারের চারজন আহত হয়েছেন। তারা বর্তমানে আশঙ্কামুক্ত। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”
হঠাৎ এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি, বাড়ির বৈদ্যুতিক সংযোগ ও নিরাপত্তা ব্যবস্থা যথাযথ থাকলে হয়তো এমন প্রাণহানি এড়ানো সম্ভব হতো।



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১