বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

News Headline :

র‍্যাব-১৪’র অভিযানে জামালপুরে রেল টিকিট কালোবাজারি চক্রের ২ সদস্য গ্রেফতার- 

নিজস্ব প্রতিবেদক | তাং ১৫ মে ২০২৬ খ্রী. 

বাংলাদেশ রেলওয়ের ট্রেনের টিকিট কালোবাজারি ও যাত্রী হয়রানি প্রতিরোধে অভিযান চালিয়ে টিকিট কালোবাজারি চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৫ মে) দুপুর আনুমানিক ৩টা ৪৫ মিনিটে জামালপুর সদর উপজেলার দাপুনিয়া গ্রামের পুরাতন জামে মসজিদ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় টিকিট কালোবাজারি চক্রের দুই সদস্যকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—
১. মোঃ মিনাতুর রহমান মিনাত (২৫),  ২. মোঃ শাকিব (২৪), উভয়ের বাড়ি জামালপুর সদর উপজেলায়।

\"\"

অভিযানকালে তাদের কাছ থেকে বিভিন্ন রুটের ৭টি ট্রেনের টিকিট (মোট আসন সংখ্যা ১২টি), যার মূল্য ৫ হাজার ৮৮০ টাকা, ১৪টি মোবাইল ফোন এবং ৯৬৩টি সিমকার্ড উদ্ধার করা হয়।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে কাউন্টার থেকে ট্রেনের টিকিট সংগ্রহ করে অধিক মূল্যে যাত্রীদের কাছে বিক্রি করে আসছিল। বিশেষ করে ঈদ ও বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে সাধারণ যাত্রীদের অসহায়ত্বের সুযোগ নিয়ে তারা চড়া দামে টিকিট বিক্রি করত।

র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জামালপুর সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। কালোবাজারি ও যাত্রী হয়রানি রোধে র‍্যাবের গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করে র‍্যাব-১৪’র সিনিয়র সহকারী পরিচালক ও মিডিয়া অফিসার এর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে অধিনায়কের পক্ষে তথ্যটি নিশ্চিত করেন সিপিসি-১, র‍্যাব-১৪, জামালপুরের কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ।