রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

News Headline :
ভূমি উপ-সহকারী কর্মকর্তা মেহেদী জামান বাপ্পীর শাস্তির দাবিতে নরুন্দি এলাকাবাসীর মানববন্ধন- জামালপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ৫১.১৩ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা- মাদারগঞ্জে নারী ও শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত- মাদারগঞ্জে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত- জামালপুর যৌনপল্লীতে ডিবি পুলিশের অভিযান: ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৩ – প্রায় ২৪ ঘণ্টা শূন্যরেখায় থাকার পর উদ্ধার বৃদ্ধার পরিবারের কাছে হস্তান্তর- জামালপুরে পুলিশের বিশেষ অভিযান: ১১০ বোতল ভারতীয় মদ, মোটরসাইকেল উদ্ধার; ইয়াবাসহ আটক ২- জামালপুরে রেলওয়ে পুলিশের অভিযানে টিকিট কালোবাজারির অভিযোগে ২ জন গ্রেপ্তার- জামালপুর সদরে ২৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক- জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জামালপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল-

অবৈধ পন্হায় বিপিডিবির বিদ্যুৎ চুরির দায়ে জামালপুরের ঝাঁওগড়ার রিপন মিয়াকে অর্থদণ্ড-

নিজস্ব প্রতিবেদকঃ

জামালপুরের মেলান্দহ উপজেলার ঝাঁওগড়া ইউনিয়নে অবৈধ পন্থায় (বাইপাস করে) বিদ্যুৎ চুরি করে ব্যবহার করায় রিপন মিয়াকে ১৯ হাজার ১১৮ টাকা জরিমানা করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি), জামালপুর।

জেলা বিপিডিবি কার্যালয়ের সহকারী প্রকৌশলী হারুন অর রশিদের নেতৃত্বে একটি দল সম্প্রতি ঝাঁওগড়ার পইর বাড়িতে অভিযান চালায়।

অভিযানে দেখা যায়, রিপন মিয়ার বাড়িতে বৈদ্যুতিক খুঁটি থেকে সরাসরি একটি বাইপাস লাইনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে, যা মিটারের বাইরে ব্যবহৃত হচ্ছিল। ওই সংযোগ দিয়ে রিপনের দুটি ঘরে ফ্রিজ, ফ্যান, বাতি ও পানি উত্তোলনের মোটর চালানো হচ্ছিল।

তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং রিপনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে একটি প্রতিবেদন জেলা অফিসে পাঠানো হয়।

ভিডিও ফুটেজ বিশ্লেষণের পর ৩মে তাকে ১৯ হাজার ১১৮ টাকা জরিমানা করা হয়, যা তিনি ৪মে জামালপুরের পূবালী ব্যাংক শাখায় পরিশোধ করেন।

তবে রিপন মিয়া তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি কোনো বাইপাস লাইন ব্যবহার করিনি। আমার বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে।”

রিপন দাবি করেন, “বিপিডিবির কিছু অসাধু মিটার পাঠকের অনিয়মের শিকার হয়েছি আমি।”

রিপন মিয়া আরও বলেন, বিপিডিবির মিটার পাঠক রফিক, মামুন গং এদের হাতে জাদু আছে! এদের সাথে কোনো বিদ্যুৎ গ্রাহকের মতের অমিল হলে তাঁরা গ্রাহকের বিদ্যুৎ লাইনে হাত দিলেই বৈধ লাইন অবৈধ, আবার কখনো অবৈধ লাইন বৈধ হয়ে যায়।

রিপনের বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন বিষয়ে মিটার পাঠক রফিকের কাছে জানতে চাইলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে রফিক অসৌজন্যমূলক আচরণ করেন।

শিহুরী, শিহাটা, ঝাঁওগড়া, রায়ের বাঁকাই, মানকী, মধ্যের চর, ভাবকী, পইর বাড়ি সহ স্থানীয় সূত্রে জানা যায়, রিপনের বোন জামাই মনোহর বিপিডিবির কোনো কর্মচারী, কর্মকর্তা না হয়েও বিপিডিবির বিভিন্ন কার্যক্রমে প্রভাব খাটিয়ে দালালী করে আসছেন দ্বীর্ঘ্যদিন ধরে। একইভাবে, মিটার পাঠক রফিক (বিপিডিবির সাবেক সিবিএ শ্রমিকলীগ-১৯০২ এর এক প্রভাবশালী নেতার ছত্রছায়ায় থাকার সুবাদে) এর বিরুদ্ধেও নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে।

তেমনি মামুন জামালপুর সদর আসনের সাবেক সাংসদ আবুল কালাম আজাদ এর গোষ্ঠীগত ভাতিজা হওয়ায় সেসময় থেকে ক্ষমতার দাপট, দলীয় প্রভাবকে পুঁজি করে এরা গড়ে তুলেছেন নানা অনিয়ম দূর্নীতির ইতিহাস।

রাজনৈতিক সূত্রে জানা গেছে, রিপন যুবদলের ১০নং ঝাঁওগড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আহ্বায়ক পদপ্রার্থী এবং তাঁর চাচাতো ভাই জাকিরুল যুবলীগের নেতা হওয়ায় জাকিরুলের ক্ষমতাকে পুঁজি করে রিপন মিয়া অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে আসছেন দ্বীর্ঘ দিন যাবৎ।

জেলা বিপিডিবির নির্বাহী প্রকৌশলী মো. মহিবুল আজাদ রুবেল বলেন, “রিপন দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে আসছেন। অভিযানের সময় ধারণ করা ভিডিও ফুটেজ আমাদের কাছে রয়েছে। তাঁর বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, “সরকারি বিদ্যুৎ যেন কেউ অবৈধভাবে ব্যবহার না করে, সে বিষয়ে আমরা কঠোর অবস্থানে আছি। সকল গ্রাহককে বৈধভাবে বিদ্যুৎ ব্যবহারে উদ্বুদ্ধ করতে ডিজিটাল ও প্রি-পেইড মিটার ব্যবহারের আহ্বান জানানো হচ্ছে।”



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১