সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

News Headline :
ভূমি উপ-সহকারী কর্মকর্তা মেহেদী জামান বাপ্পীর শাস্তির দাবিতে নরুন্দি এলাকাবাসীর মানববন্ধন- জামালপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ৫১.১৩ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা- মাদারগঞ্জে নারী ও শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত- মাদারগঞ্জে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত- জামালপুর যৌনপল্লীতে ডিবি পুলিশের অভিযান: ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৩ – প্রায় ২৪ ঘণ্টা শূন্যরেখায় থাকার পর উদ্ধার বৃদ্ধার পরিবারের কাছে হস্তান্তর- জামালপুরে পুলিশের বিশেষ অভিযান: ১১০ বোতল ভারতীয় মদ, মোটরসাইকেল উদ্ধার; ইয়াবাসহ আটক ২- জামালপুরে রেলওয়ে পুলিশের অভিযানে টিকিট কালোবাজারির অভিযোগে ২ জন গ্রেপ্তার- জামালপুর সদরে ২৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক- জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জামালপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল-

খালেদা জিয়ার স্মরণে জামালপুরে শ্রমিক দলের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল-

নিজস্ব প্রতিবেদক | তাং ২ জানুয়ারি ২০২৬ খ্রী.

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদায়ী আত্মার মাগফেরাত কামনায় জামালপুরে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, জামালপুর জেলা শাখার উদ্যোগে শুক্রবার বাদ এশা জামালপুর শহরের শফীর মিয়ার বাজার মোড়স্থ বিএনপির পার্টি অফিস সংলগ্ন এলাকায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এর আগে স্থানীয় একটি মাদ্রাসার হাফেজদের মাধ্যমে কুরআন খতম সম্পন্ন করা হয়।

দোয়া ও কুরআন খতম মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৫ (সদর) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন। তিনি বক্তব্যে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান এবং দেশপ্রেমের নানা দিক তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শ্রমিক দলের সভাপতি শেখ আব্দুস সোবাহান। এ সময় বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বসাক।

দোয়া মাহফিলে জেলা শ্রমিক দলের নেতাকর্মীসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠান শেষে স্টেশন বাজার জামে মসজিদের খতিব বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে বেগম খালেদা জিয়ার বিদায়ী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করা হয়।



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১