বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

News Headline :
ভূমি উপ-সহকারী কর্মকর্তা মেহেদী জামান বাপ্পীর শাস্তির দাবিতে নরুন্দি এলাকাবাসীর মানববন্ধন- জামালপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ৫১.১৩ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা- মাদারগঞ্জে নারী ও শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত- মাদারগঞ্জে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত- জামালপুর যৌনপল্লীতে ডিবি পুলিশের অভিযান: ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৩ – প্রায় ২৪ ঘণ্টা শূন্যরেখায় থাকার পর উদ্ধার বৃদ্ধার পরিবারের কাছে হস্তান্তর- জামালপুরে পুলিশের বিশেষ অভিযান: ১১০ বোতল ভারতীয় মদ, মোটরসাইকেল উদ্ধার; ইয়াবাসহ আটক ২- জামালপুরে রেলওয়ে পুলিশের অভিযানে টিকিট কালোবাজারির অভিযোগে ২ জন গ্রেপ্তার- জামালপুর সদরে ২৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক- জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জামালপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল-

জামালপুরে জাতীয়তাবাদী তাঁতীদলের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে টিউবওয়েল বিতরণ-

নিজস্ব প্রতিবেদক | তাং ১৪ অক্টোবর ২০২৫ খ্রী.

হতদরিদ্র ও অসহায় মানুষের জন্য নিরাপদ পানীয় জলের ব্যবস্থা নিশ্চিত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল, জামালপুর সদর উপজেলা শাখার উদ্যোগে টিউবওয়েল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে সদর উপজেলার শরীফপুর ইউনিয়নের বেড়াপাথালিয়া ফকিরবাড়ি এলাকায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।
তিনি বলেন, “জনগণের কল্যাণে কাজ করাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। বিএনপি সবসময়ই অসহায় মানুষের পাশে ছিল এবং থাকবে। এই কর্মসূচির মাধ্যমে গ্রামীণ জনগণের নিরাপদ পানি প্রাপ্তির সুযোগ আরও বাড়বে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— মো. সফিউর রহমান সফি, সভাপতি, জামালপুর সদর উপজেলা বিএনপি, মো. রহুল আমিন মিলন, সাধারণ সম্পাদক, জামালপুর সদর উপজেলা বিএনপি; মোছা. সেলিনা বেগম, সভাপতি, জামালপুর জেলা মহিলা দল, মোহাম্মদ মোকছেদুর রহমান হারুন, জামালপুর সদর উপজেলা বিএনপি, মো. মাসুদুর রহমান মাসুদ, সদস্য সচিব, জামালপুর জেলা তাঁতীদল,
মো. সোলায়মান কবির, সভাপতি, জামালপুর সদর উপজেলা তাঁতীদল।

বক্তারা বলেন, এ কর্মসূচির মাধ্যমে এলাকার বহু পরিবার সুপেয় পানির সুযোগ পাবে। তাঁতীদলের এই মানবিক উদ্যোগ সামাজিক সংহতি ও দলীয় কর্মকাণ্ডে নতুন গতি আনবে বলে তারা আশা প্রকাশ করেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় সুপেয় পানির সংকট ছিল। এই উদ্যোগে সাধারণ মানুষ উপকৃত হবে এবং জননেতা অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুনের নেতৃত্বে এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা প্রত্যাশা করেন।

অনুষ্ঠানে মো. ইমামুল হাসান, সাধারণ সম্পাদক, জামালপুর সদর উপজেলা জাতীয়তাবাদী তাঁতীদল এর সঞ্চালনায় ১১টি হতদরিদ্র পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ করা হয়।



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১