বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

News Headline :
ভূমি উপ-সহকারী কর্মকর্তা মেহেদী জামান বাপ্পীর শাস্তির দাবিতে নরুন্দি এলাকাবাসীর মানববন্ধন- জামালপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ৫১.১৩ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা- মাদারগঞ্জে নারী ও শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত- মাদারগঞ্জে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত- জামালপুর যৌনপল্লীতে ডিবি পুলিশের অভিযান: ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৩ – প্রায় ২৪ ঘণ্টা শূন্যরেখায় থাকার পর উদ্ধার বৃদ্ধার পরিবারের কাছে হস্তান্তর- জামালপুরে পুলিশের বিশেষ অভিযান: ১১০ বোতল ভারতীয় মদ, মোটরসাইকেল উদ্ধার; ইয়াবাসহ আটক ২- জামালপুরে রেলওয়ে পুলিশের অভিযানে টিকিট কালোবাজারির অভিযোগে ২ জন গ্রেপ্তার- জামালপুর সদরে ২৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক- জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জামালপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল-

জামালপুরে জেলা প্রাণিসম্পদ অফিসারের পরিদর্শন-

নিজস্ব প্রতিবেদক | তাং ২৭ অক্টোবর ২০২৫ খ্রী.

সোমবার (২৭ অক্টোবর) জামালপুর জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. ছানোয়ার হোসেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, জামালপুর সদর পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি চলমান প্রকল্পসমূহের মাঠকর্মী, ফিল্ড সহকারী, এলএসপি, সিইএ ও ফিল্ড ফ্যাসিলিটেটরদের সঙ্গে মতবিনিময় ও দিকনির্দেশনা প্রদান করেন।

ডিএলও স্যার “প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প” এর আওতায় ১৯টি ডেইরি পিজির জন্য প্রাপ্ত মিল্কিং মেশিন বিতরণের গাইডলাইন প্রস্তুত করেন এবং এলএসপিদের সেই অনুযায়ী রেজুলেশন ও চুক্তিপত্র সম্পাদনের পরামর্শ দেন। তিনি এলএসডি টিকা প্রয়োগের মাস্টাররোল ও ওডিকে রিপোর্ট পর্যালোচনা করেন।

এছাড়া তিনি “উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত ৮৬টি এলাকা ও নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প” এর আওতায় জামালপুর সদর উপজেলার ৭টি ইউনিয়নে বিতরণকৃত গরু, ছাগল, হাঁস, মুরগি ও পাঁঠার বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজ নেন এবং ফিল্ড ফ্যাসিলিটেটরদের কাছ থেকে মাঠপর্যায়ের তথ্য গ্রহণ করেন। তিনি প্রকল্পের মাধ্যমে চরাঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়ন ও নিরাপত্তায় এর ইতিবাচক ভূমিকা নিয়েও আলোচনা করেন।

ডিএলও স্যার বিতরণকৃত প্রাণীদের নিয়মিত টিকা, কৃমিনাশক প্রয়োগ ও সঠিক যত্ন নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি উৎপাদন সংক্রান্ত রেজিস্টার সংরক্ষণ ও হালনাগাদ রাখার নির্দেশ দেন।

এছাড়াও “প্রাণিপুষ্টির উন্নয়নে উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণ ও লাগসই প্রযুক্তি হস্তান্তর প্রকল্প” এর সিইএ-দের ঘাসের প্লট পরিদর্শন জোরদারের নির্দেশ দেন।

সবশেষে চলতি অর্থবছরে প্রাপ্ত ওষুধ ও যন্ত্রপাতি স্টক রেজিস্টারে সঠিকভাবে এন্ট্রি দেওয়া হয়েছে কিনা তা পর্যালোচনা করে, স্টোর রুম পরিদর্শনের মাধ্যমে দিনের কার্যক্রম সমাপ্ত করেন জেলা প্রাণিসম্পদ অফিসার।



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১