বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

News Headline :
ভূমি উপ-সহকারী কর্মকর্তা মেহেদী জামান বাপ্পীর শাস্তির দাবিতে নরুন্দি এলাকাবাসীর মানববন্ধন- জামালপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ৫১.১৩ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা- মাদারগঞ্জে নারী ও শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত- মাদারগঞ্জে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত- জামালপুর যৌনপল্লীতে ডিবি পুলিশের অভিযান: ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৩ – প্রায় ২৪ ঘণ্টা শূন্যরেখায় থাকার পর উদ্ধার বৃদ্ধার পরিবারের কাছে হস্তান্তর- জামালপুরে পুলিশের বিশেষ অভিযান: ১১০ বোতল ভারতীয় মদ, মোটরসাইকেল উদ্ধার; ইয়াবাসহ আটক ২- জামালপুরে রেলওয়ে পুলিশের অভিযানে টিকিট কালোবাজারির অভিযোগে ২ জন গ্রেপ্তার- জামালপুর সদরে ২৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক- জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জামালপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল-

জামালপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় জেলা স্বেচ্ছাসেবক দলের কুরআন খতম ও দোয়া মাহফিল-

নিজস্ব প্রতিবেদক | তাং ৩ জানুয়ারি ২০২৬ খ্রী.

গণতন্ত্রের অতন্ত্রপ্রহরী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শনিবার (৩ জানুয়ারি) বাদ আছর জামালপুর শহরের শফীর মিয়ার বাজার মোড়স্থ জেলা বিএনপির অফিস সংলগ্ন এলাকায় কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটি পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এর আগে স্থানীয় একটি মাদ্রাসার হাফেজদের মাধ্যমে কুরআন খতম সম্পন্ন করা হয়।

দোয়া মাহফিলে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এবং বিএনপি মনোনীত ধানের শীষের কান্ডারী—জামালপুর সদর-৫ আসনের প্রার্থী এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল মোমিন আকন্দ কাওসার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মঞ্জুরুল করিম সুমন।

এ সময় বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদান এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় তার আপসহীন ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

পাশাপাশি তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১