মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

News Headline :
ভূমি উপ-সহকারী কর্মকর্তা মেহেদী জামান বাপ্পীর শাস্তির দাবিতে নরুন্দি এলাকাবাসীর মানববন্ধন- জামালপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ৫১.১৩ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা- মাদারগঞ্জে নারী ও শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত- মাদারগঞ্জে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত- জামালপুর যৌনপল্লীতে ডিবি পুলিশের অভিযান: ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৩ – প্রায় ২৪ ঘণ্টা শূন্যরেখায় থাকার পর উদ্ধার বৃদ্ধার পরিবারের কাছে হস্তান্তর- জামালপুরে পুলিশের বিশেষ অভিযান: ১১০ বোতল ভারতীয় মদ, মোটরসাইকেল উদ্ধার; ইয়াবাসহ আটক ২- জামালপুরে রেলওয়ে পুলিশের অভিযানে টিকিট কালোবাজারির অভিযোগে ২ জন গ্রেপ্তার- জামালপুর সদরে ২৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক- জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জামালপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল-

জামালপুরে রেলওয়ে পুলিশের অভিযানে টিকিট কালোবাজারির অভিযোগে ২ জন গ্রেপ্তার-

নিজস্ব প্রতিবেদক | জামালপুর | ৬ জুন ২০২৬

জামালপুরে রেলওয়ে পুলিশের পৃথক অভিযানে অনলাইনভিত্তিক ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন আন্তঃনগর ট্রেনের মোট ১০টি অনলাইন টিকিট, ২২টি আসনের সংরক্ষিত টিকিট এবং টিকিট বিক্রির কাজে ব্যবহৃত দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৬ জুন) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালপুর রেলওয়ে স্টেশন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

প্রথম অভিযানে বিকেল আনুমানিক ২টা ৩৫ মিনিটে ইসলামপুর স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের সামনে থেকে মো. মেহেদি হাসান ওরফে সম্পদ (২১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ও ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের দেওয়ানগঞ্জ-ঢাকা রুটের ১২টি আসনের ৫টি অনলাইন টিকিট এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।

একই দিন সন্ধ্যা আনুমানিক ৭টা ৩৫ মিনিটে জামালপুর স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের সামনে অভিযান চালিয়ে মো. মেজাহিদুল ইসলাম ওরফে মেজাহিদ (২৩) নামে আরেক টিকিট কালোবাজারিকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে তিস্তা এক্সপ্রেস, ব্রহ্মপুত্র এক্সপ্রেস ও অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের জামালপুর-ঢাকা রুটের ১০টি আসনের ৫টি অনলাইন টিকিট এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেন যে, তারা পরিচিত ব্যক্তিদের মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে কাউন্টার ও অনলাইনের মাধ্যমে অগ্রিম ট্রেনের টিকিট সংগ্রহ করতেন। পরে সেসব টিকিট নিজেদের কাছে সংরক্ষণ করে চাহিদা অনুযায়ী যাত্রীদের কাছে দ্বিগুণ দামে বিক্রি করতেন।

রেলওয়ে পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি টিকিট কালোবাজারি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১