সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

News Headline :
ভূমি উপ-সহকারী কর্মকর্তা মেহেদী জামান বাপ্পীর শাস্তির দাবিতে নরুন্দি এলাকাবাসীর মানববন্ধন- জামালপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ৫১.১৩ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা- মাদারগঞ্জে নারী ও শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত- মাদারগঞ্জে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত- জামালপুর যৌনপল্লীতে ডিবি পুলিশের অভিযান: ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৩ – প্রায় ২৪ ঘণ্টা শূন্যরেখায় থাকার পর উদ্ধার বৃদ্ধার পরিবারের কাছে হস্তান্তর- জামালপুরে পুলিশের বিশেষ অভিযান: ১১০ বোতল ভারতীয় মদ, মোটরসাইকেল উদ্ধার; ইয়াবাসহ আটক ২- জামালপুরে রেলওয়ে পুলিশের অভিযানে টিকিট কালোবাজারির অভিযোগে ২ জন গ্রেপ্তার- জামালপুর সদরে ২৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক- জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জামালপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল-

জামালপুর সদরে ২৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক-

নিজস্ব প্রতিবেদক | জামালপুর | ৬ জুন ২০২৬

জামালপুর সদর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শনিবার (৬ জুন) দুপুরে নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ উপজেলার গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতরা হলেন— মো. আলমগীর হোসেন (পিতা: আব্দুল গফুর) এবং শ্রী হৃদয় রিষি (পিতা: সুনিল রিষি)। তাদের উভয়ের বাড়ি সদর উপজেলার গোপালপুর এলাকায়।

পুলিশ সূত্রে জানা যায়, নরুন্দি তদন্ত কেন্দ্রের এসআই আশরাফুল আলমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় তাদের দেহ তল্লাশি করে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পুলিশের দাবি, মাদক নির্মূল এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

স্থানীয় বাসিন্দারা মাদকবিরোধী এ অভিযানে পুলিশের তৎপরতাকে স্বাগত জানিয়েছেন।



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১