মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

News Headline :
ভূমি উপ-সহকারী কর্মকর্তা মেহেদী জামান বাপ্পীর শাস্তির দাবিতে নরুন্দি এলাকাবাসীর মানববন্ধন- জামালপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ৫১.১৩ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা- মাদারগঞ্জে নারী ও শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত- মাদারগঞ্জে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত- জামালপুর যৌনপল্লীতে ডিবি পুলিশের অভিযান: ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৩ – প্রায় ২৪ ঘণ্টা শূন্যরেখায় থাকার পর উদ্ধার বৃদ্ধার পরিবারের কাছে হস্তান্তর- জামালপুরে পুলিশের বিশেষ অভিযান: ১১০ বোতল ভারতীয় মদ, মোটরসাইকেল উদ্ধার; ইয়াবাসহ আটক ২- জামালপুরে রেলওয়ে পুলিশের অভিযানে টিকিট কালোবাজারির অভিযোগে ২ জন গ্রেপ্তার- জামালপুর সদরে ২৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক- জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জামালপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল-

ধর্ষণ ও হত্যা মামলার দুই আসামি গ্রেফতার করেছে জামালপুর ডিবি পুলিশ-

নিজস্ব প্রতিবেদক || ০১ নভেম্বর ২০২৫ খ্রী.

জামালপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি-১) পৃথক দুটি অভিযানে ধর্ষণ ও হত্যা মামলার গুরুত্বপূর্ণ দুই আসামিকে গাজীপুর জেলার ভিন্ন ভিন্ন এলাকা থেকে গ্রেফতার করেছে।

প্রথম ঘটনাঃ নাবালিকা ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার। জামালপুর সদর উপজেলার দড়িপাড়া বাইপাস মন্ডলবাড়ী এলাকায় এক নাবালিকা ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মোঃ সিদ্দিকুর রহমান সিদ্দিক (৫২) কে গাজীপুর মেট্রোপলিটনের টঙ্গী পূর্ব থানাধীন বউবাজার রেললাইন সংলগ্ন এলাকা থেকে শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে গ্রেফতার করে ডিবি পুলিশ।

ধর্ষক সিদ্দিক চাইন্দ্যা

 

অভিযানে নেতৃত্ব দেন ডিবি-১ জামালপুরের এসআই মোঃ আব্দুল্লাহ আল আজাদ। জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুস সাকিব-এর নির্দেশনায় অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, আসামি দীর্ঘদিন আত্মগোপনে ছিল। প্রযুক্তিগত সহায়তা ও মাঠ গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তাকে সনাক্ত ও গ্রেফতার করা সম্ভব হয়েছে।

 

দ্বিতীয় ঘটনাঃ হত্যা মামলার আসামি গ্রেফতার। একই দিনে ডিবি-১, জামালপুরের একই টিম ইসলামপুর থানার একটি হত্যা মামলার ৪নং এজাহারভুক্ত আসামি মোঃ নরুজ্জামাল (৩৮), পিতা-মোঃ সাহেব আলী, সাং-সাজিমারা (গোয়ারপাড়া), থানা-বকশীগঞ্জ, জেলা-জামালপুরকে গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন মৌচাক সংলগ্ন লগোচ কোম্পানির সামনে থেকে দুপুর ২টা ৩০ মিনিটে গ্রেফতার করে।

মামলা সূত্রে জানা যায়, ভিকটিম মোঃ মমিনুল ওরফে মনিরুল (স্বামী-মোছাঃ মনিরা, সাং-বোলাকীপাড়া, ইসলামপুর) কে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করে নদীতে ফেলে গুম করা হয়েছিল। অভিযোগ রয়েছে—বন্ধুরা রাতে নৌকায় ডেকে নিয়ে যাওয়ার পর তার লাশ ব্রহ্মপুত্র নদে ভাসমান অবস্থায় উদ্ধার হয়।

 

পুলিশের বক্তব্যঃ জামালপুর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম-সেবা) বলেন, “জামালপুর জেলা পুলিশ নারী ও শিশু নির্যাতন, হত্যা, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। দুইটি গুরুতর মামলার আসামি গ্রেফতার প্রমাণ করে যে কোনো অপরাধীই আইনের বাইরে থাকতে পারবে না।”

 

তিনি আরও বলেন, “অফিসার ইনচার্জ জামালপুর সদর থানা মোঃ নাজমুস সাকিব ও ডিবি-১ টিমের নেতৃত্বে একদিনেই দুটি গুরুত্বপূর্ণ মামলার আসামি গ্রেফতার করা জেলা পুলিশের দক্ষতা ও অঙ্গীকারের উজ্জ্বল দৃষ্টান্ত।”



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১