মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

News Headline :
ভূমি উপ-সহকারী কর্মকর্তা মেহেদী জামান বাপ্পীর শাস্তির দাবিতে নরুন্দি এলাকাবাসীর মানববন্ধন- জামালপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ৫১.১৩ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা- মাদারগঞ্জে নারী ও শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত- মাদারগঞ্জে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত- জামালপুর যৌনপল্লীতে ডিবি পুলিশের অভিযান: ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৩ – প্রায় ২৪ ঘণ্টা শূন্যরেখায় থাকার পর উদ্ধার বৃদ্ধার পরিবারের কাছে হস্তান্তর- জামালপুরে পুলিশের বিশেষ অভিযান: ১১০ বোতল ভারতীয় মদ, মোটরসাইকেল উদ্ধার; ইয়াবাসহ আটক ২- জামালপুরে রেলওয়ে পুলিশের অভিযানে টিকিট কালোবাজারির অভিযোগে ২ জন গ্রেপ্তার- জামালপুর সদরে ২৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক- জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জামালপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল-

প্রায় ২৪ ঘণ্টা শূন্যরেখায় থাকার পর উদ্ধার বৃদ্ধার পরিবারের কাছে হস্তান্তর-

নিজস্ব প্রতিবেদক | জামালপুর | ১১ জুন ২০২৬

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে প্রায় ২৪ ঘণ্টা শূন্যরেখায় অবস্থানের পর উদ্ধার হওয়া ৬৮ বছর বয়সী ষষ্ঠী চন্দ্র বর্মনকে পরিবারের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে তার ছোট ভাই ভবানী চন্দ্র বর্মনের কাছে হস্তান্তর করা হয়। এ সময় বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন, জামালপুর-৩৫ বিজিবির ধানুয়া-কামালপুর কোম্পানি কমান্ডার বিল্লাল হোসেন এবং পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চান্দলাই গ্রামের বাসিন্দা ষষ্ঠী চন্দ্র বর্মন প্রায় দুই মাস আগে নিজ বাড়ি থেকে নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাননি। পরে গণমাধ্যম ও প্রশাসনের মাধ্যমে সীমান্তে তার অবস্থানের খবর জানতে পেরে তারা যোগাযোগ করেন।

এর আগে বুধবার (১০ জুন) সকালে বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের ১০৮২ নম্বর সীমান্ত পিলার এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বলে অভিযোগ ওঠে। এ সময় স্থানীয় বাসিন্দা ও বিজিবি সদস্যরা বিষয়টি প্রতিহত করলে সীমান্ত এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

পরবর্তীতে বৃহস্পতিবার সকালে বিজিবি শূন্যরেখা থেকে ষষ্ঠী চন্দ্র বর্মনকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। তার পরিচয় নিশ্চিত হওয়ার পর প্রয়োজনীয় আইনি যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বিকেলে পরিবারের সদস্যদের কাছে তাকে হস্তান্তর করা হয়।

পরিবারের সদস্যরা দীর্ঘদিন পর ষষ্ঠী চন্দ্র বর্মনকে ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন এবং তাকে নিরাপদে ফিরিয়ে দেওয়ার জন্য বিজিবি ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১