রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

News Headline :
ভূমি উপ-সহকারী কর্মকর্তা মেহেদী জামান বাপ্পীর শাস্তির দাবিতে নরুন্দি এলাকাবাসীর মানববন্ধন- জামালপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ৫১.১৩ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা- মাদারগঞ্জে নারী ও শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত- মাদারগঞ্জে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত- জামালপুর যৌনপল্লীতে ডিবি পুলিশের অভিযান: ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৩ – প্রায় ২৪ ঘণ্টা শূন্যরেখায় থাকার পর উদ্ধার বৃদ্ধার পরিবারের কাছে হস্তান্তর- জামালপুরে পুলিশের বিশেষ অভিযান: ১১০ বোতল ভারতীয় মদ, মোটরসাইকেল উদ্ধার; ইয়াবাসহ আটক ২- জামালপুরে রেলওয়ে পুলিশের অভিযানে টিকিট কালোবাজারির অভিযোগে ২ জন গ্রেপ্তার- জামালপুর সদরে ২৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক- জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জামালপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল-

মাদারগঞ্জে নারী ও শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত-

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি | ২৫ জুন ২০২৬ খ্রী. 

নারী ও শিশুদের সুরক্ষা নিশ্চিতকরণ এবং জেন্ডারভিত্তিক সহিংসতা (জিবিভি) প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামালপুরের মাদারগঞ্জে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১টায় উপজেলার মির্জা রওশন আলী উচ্চ বিদ্যালয়ের হলরুমে বাংলাদেশ পুলিশ ও ইউএনএফপিএ (UNFPA)-এর যৌথ উদ্যোগে পরিচালিত পিআরইভেইল (PREVAIL) প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করে মাদারগঞ্জ মডেল থানা। কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করে জামালপুর জেলা পুলিশ ও ইউএনএফপিএ।

সভায় পুলিশ নারী হেল্প ডেস্কের সেবা সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা হয় এবং নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্নেহাশীষ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মোস্তাফিজুর রহমান ভূঞা। তিনি বলেন, নারী ও শিশুদের প্রতি সহিংসতা রোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। কোনো ধরনের নির্যাতন বা সহিংসতার শিকার হলে দ্রুত পুলিশের সহযোগিতা নেওয়ার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাদারগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) তোফাজ্জল হোসেন, মাদারগঞ্জ মডেল থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি অধ্যাপক রকিব লিটন এবং সাধারণ সম্পাদক আল আমিন।

এছাড়াও বক্তব্য দেন সহকারী শিক্ষিকা ওলিফা আক্তার, বায়তুল জামে মসজিদের ইমাম হাফেজ আবুল খায়ের, ওয়ার্ড বিএনপির সভাপতি জগলুল পাশা, উপজেলা শ্রমিকদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ঈসমাইল হোসেন এবং সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদারগঞ্জ মডেল থানার এসআই শামসুজ্জামান।

সভায় মির্জা রওশন আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি, পারিবারিক মূল্যবোধ জোরদার এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে জনসাধারণের সমন্বিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১