সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:০০ অপরাহ্ন

News Headline :
ভূমি উপ-সহকারী কর্মকর্তা মেহেদী জামান বাপ্পীর শাস্তির দাবিতে নরুন্দি এলাকাবাসীর মানববন্ধন- জামালপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ৫১.১৩ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা- মাদারগঞ্জে নারী ও শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত- মাদারগঞ্জে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত- জামালপুর যৌনপল্লীতে ডিবি পুলিশের অভিযান: ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৩ – প্রায় ২৪ ঘণ্টা শূন্যরেখায় থাকার পর উদ্ধার বৃদ্ধার পরিবারের কাছে হস্তান্তর- জামালপুরে পুলিশের বিশেষ অভিযান: ১১০ বোতল ভারতীয় মদ, মোটরসাইকেল উদ্ধার; ইয়াবাসহ আটক ২- জামালপুরে রেলওয়ে পুলিশের অভিযানে টিকিট কালোবাজারির অভিযোগে ২ জন গ্রেপ্তার- জামালপুর সদরে ২৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক- জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জামালপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল-

মাদারগঞ্জে পার্টনার কংগ্রেস-২০২৫ আলোচনা সভা অনুষ্ঠিত-

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ তাং ১৮ জুন ২০২৫ খ্রী. 

জামালপুরের মাদারগঞ্জে পার্টনার কংগ্রেস-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ খরকা হলরুমে ২০২৪-২৫ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) কর্মসূচীর আওতায় ” পার্টনার কংগ্রেস – ২০২৫ অনুষ্ঠিত হয়।

প্রথমে কুরআন তেলাওয়াত মাধ্যমে আলোচনা সভা শুরু করা হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা প্রশিক্ষণ কর্মকর্তা পিকন কুমার শাহা।

তিনি বলেন গ্রামের তৃণমূল পর্যায়ে জনগণকে সচেতন করতে হবে। কিভাবে অল্প জায়গায় শাক-সবজি চাষাবাদ করে নিজের প্রয়োজনের পাশাপাশি দেশের জন্য যোগানদিতে হবে। আমরা প্রথমে দশ রকমের সবজি ও পাচঁ রকমের ফলের চাষ কিভাবে করতে হয় তা সম্পর্কে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতি বছর প্রায় বিশ লক্ষ মানুষ বেড়ে যায়। কিন্তু আমাদের জমি কমে যাচ্ছে। উন্নত চাষ করে খাদ্যের যোগান দিতে এই উদ্দেশ্য।

সভাপতিত্ব করেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নাদির শাহ।

মাদারগঞ্জ উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শাহাদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মির্জা হুমায়ুন কবির, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, উপ সহকারী কৃষি কর্মকর্তা নুর আলম সিদ্দিক, কৃষাণী কনিকা বেগম প্রমুখ।

আয়োজনেঃ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মাদারগঞ্জ, জামালপুর।

এরপূর্বে পার্টনার কংগ্রেস-২০২৫ অনুষ্ঠান ফিতা কেটে ও কুরআন তেলাওয়াত মাধ্যমে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দরা।

অনুষ্ঠান শেষে প্রত্যেকের মাঝে একটি করে নিম গাছের চারা বিতরণ করা হয়।এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিক এবং প্রশিক্ষনার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১