বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

News Headline :
ভূমি উপ-সহকারী কর্মকর্তা মেহেদী জামান বাপ্পীর শাস্তির দাবিতে নরুন্দি এলাকাবাসীর মানববন্ধন- জামালপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ৫১.১৩ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা- মাদারগঞ্জে নারী ও শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত- মাদারগঞ্জে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত- জামালপুর যৌনপল্লীতে ডিবি পুলিশের অভিযান: ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৩ – প্রায় ২৪ ঘণ্টা শূন্যরেখায় থাকার পর উদ্ধার বৃদ্ধার পরিবারের কাছে হস্তান্তর- জামালপুরে পুলিশের বিশেষ অভিযান: ১১০ বোতল ভারতীয় মদ, মোটরসাইকেল উদ্ধার; ইয়াবাসহ আটক ২- জামালপুরে রেলওয়ে পুলিশের অভিযানে টিকিট কালোবাজারির অভিযোগে ২ জন গ্রেপ্তার- জামালপুর সদরে ২৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক- জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জামালপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল-

মাদারগঞ্জে পূজা মন্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার-

মাদারগঞ্জ প্রতিনিধি | তাং ০১ অক্টোবর ২০২৫ খ্রী.

শারদীয় দূর্গা পূজা-২০২৫ উপলক্ষে জামালপুরের মাদারগঞ্জে কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করেন  জামালপুর জেলা প্রশাসক হাছিনা বেগম ও পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। 

বুধবার (০১ অক্টোবর/২৫) বিকালে বালিজুড়ী শ্রী শ্রী লক্ষী নারায়ণ ঠাকুরবাড়ী মন্দিরের পূজামণ্ডপ ও গাবেরগ্রাম ঝালোপাড়া নাটমন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন তাঁরা। এসময় মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নাদির শাহ,  জেলা সহকারী পুলিশ সুপার মাদারগঞ্জ সার্কেল মোস্তাফিজুর রহমান ভূইয়া, মডেল থানার ওসি সাইফুল্লাহ সাইফ, মাদারগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান,  মাদারগঞ্জ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি রাখাল চন্দ্র বিশ্বাস ও কমিটির সাধারণ সম্পাদক আনন্দ চন্দ্র চৌধুরী সহ স্ব স্ব মন্দির কমিটির সভাপতি/সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। 

জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন জামালপুর জেলায় ২০৬ টি পূজা মন্ডপ রয়েছে। পূজা শুরুর পূর্ব থেকেই আমাদের বিভিন্ন ধরণের আইনশৃঙ্খলার সদস্যরা নিয়োজিত ছিলো। পুলিশ, আনসার, বিজিবি, র‍্যাব সহ সবাই এখানে কাজ করছে। আমাদের এই জেলাতে এ পর্যন্ত আইনশৃঙ্খলার কোন বিঘ্ন হয়নি এবং ভবিষ্যতে ও হওয়ার কোন আশংকা নেই। এখানে অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ পরিবেশে ধর্মীয় সম্প্রীতির মাধ্যমে এ সমস্ত উপজাগুলোতে পূজা উদযাপিত হচ্ছে এবার। অতীতের যেকোনো সময়ের তুলনায় এবার অত্যন্ত নির্ভীঘ্ন ছিল পূজা।

আগামীকাল সুন্দর আইনশৃঙ্খলার পরিস্থিতির  মাধ্যমে পূজার দশমি শেষ হবে আশা করছি। 

জেলা প্রশাসক হাছিনা বেগম বলেন আইনশৃঙ্খলা বাহিনী এবং পূজা উদযাপন কমিটি সহ মন্ডপ কমিটির সকলের সাথে কথা হয় তারা জানিয়েছে যে অতিতের তুলনায় খুব সুন্দর, শান্তিপূর্ণ ও সৌহার্দপূর্ণ পরিবেশে পূজা উদযাপন হতে যাচ্ছে।  প্রতিটি মন্ডপে আমরা সরকারি ভাবে সর্বাত্মক সহযোগিতা করছি।



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১