শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

News Headline :
ঢাবিতে অধ্যাপক এমাজ উদ্দীন স্বরণে বিশেষ সম্মাননা পেলেন জামালপুরের কৃতি সন্তান তরুণ গীতিকার-সুরকার জহুরুল ইসলাম জনি- নান্দিনা বাজারে আধুনিক মার্কেট ভবন ও মাছ বাজারের উদ্বোধন, ব্যবসা-বাণিজ্যে নতুন সম্ভাবনা- ভূমি উপ-সহকারী কর্মকর্তা মেহেদী জামান বাপ্পীর শাস্তির দাবিতে নরুন্দি এলাকাবাসীর মানববন্ধন- জামালপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ৫১.১৩ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা- মাদারগঞ্জে নারী ও শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত- মাদারগঞ্জে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত- জামালপুর যৌনপল্লীতে ডিবি পুলিশের অভিযান: ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৩ – প্রায় ২৪ ঘণ্টা শূন্যরেখায় থাকার পর উদ্ধার বৃদ্ধার পরিবারের কাছে হস্তান্তর- জামালপুরে পুলিশের বিশেষ অভিযান: ১১০ বোতল ভারতীয় মদ, মোটরসাইকেল উদ্ধার; ইয়াবাসহ আটক ২- জামালপুরে রেলওয়ে পুলিশের অভিযানে টিকিট কালোবাজারির অভিযোগে ২ জন গ্রেপ্তার-

জামালপুরে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপিত: নারী ক্ষমতায়ন ও জলবায়ু সুবিচারের আহ্বান-

নিজস্ব প্রতিবেদক | তাং ০৮ মার্চ ২০২৬ খ্রী.

জামালপুরে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে এডাব ও ‘ধরা’র যৌথ উদ্যোগে আলোচনা সভা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত। 

“নারীর ক্ষমতায়ন ও জলবায়ু সুবিচার: সমৃদ্ধ আগামীর অঙ্গীকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।


দিবসটি উপলক্ষে এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিস ইন বাংলাদেশ (এডাব) এবং পরিবেশবাদী সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা’ (ধরা), জামালপুর জেলা শাখার যৌথ উদ্যোগে এক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৫ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেছ আলী মামুন। তিনি তার বক্তব্যে বলেন,
বাংলাদেশ আজ নারীর ক্ষমতায়নে বিশ্বে রোল মডেল। তবে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত নারীদের সুরক্ষা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করা এখন সময়ের দাবি। জামালপুরের উন্নয়ন ও পরিবেশ রক্ষায় নারীদের নেতৃত্ব আগামীতে আরও সুসংহত করতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘ধরিত্রী রক্ষায় আমরা’ (ধরা) জামালপুর জেলা শাখার আহবায়ক জনাব মো: মাহবুবুর রহমান মহাব্বত। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সাথে সঞ্চালনা করেন এডাব জামালপুর জেলা শাখার সভাপতি ও সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে)-এর প্রধান নির্বাহী জনাব মোহাম্মদ এনামুল হক।


সভার শুরুতেই জলবায়ু ঝুঁকি ও স্থানীয় প্রেক্ষাপট নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কী-নোট পেপার (মূল প্রবন্ধ) উপস্থাপন করেন এসপিকে-এর ইউথ লিডার আফসানা মিমি।

অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা গ্রহণ করেন মাননীয় সংসদ সদস্যের সহধর্মিনী মাসুমা আফরিন মিতু।

আলোচনা সভায় বক্তারা যা বলেন,
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট গবেষক মোহাম্মদ মশিউর রহমান বাবলু, জামালপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ও ধরা’র যুগ্ম আহবায়ক ডা. মো: মনিরুজ্জামান খান, এবং বাংলাদেশ মানবতা ফোরামের সভাপতি ও সিনিয়র সাংবাদিক এম. এইচ. মজলু মোল্লা।

তৃণমূল ও সামাজিক নেতৃত্বের পক্ষ থেকে বক্তব্য রাখেন রশিদপুর বটতলা সিবিও-এর নির্বাহী পরিচালক মোস্তাকিমা, পারি ডেভেলপমেন্ট ট্রাস্টের জেলা প্রতিনিধি রাজু আহমেদ, জামালপুর পৌরসভার প্রাক্তন কাউন্সিলর শামীমা বেগম রবি, জিগাতলা অপরূপা মহিলা উন্নয়ন সমিতির সভানেত্রী ছাইদা বেগম শ্যামা এবং ধরা’র যুগ্ম আহবায়ক জনাব মো: আব্দুল ওয়াহাব।

বক্তারা বলেন, জামালপুর সদর উপজেলার প্রায় ৬ লক্ষাধিক মানুষের অর্ধেকই নারী। নদী ভাঙন ও জলবায়ু সংকটে এই নারীরাই সবচেয়ে বেশি বিপর্যয়ের সম্মুখীন হন। কৃষি ও কুটির শিল্পে জড়িত নারীদের পরিবেশবান্ধব প্রযুক্তিতে প্রশিক্ষণ এবং সহজ শর্তে ঋণ দেওয়ার মাধ্যমে তাদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি, পরিবেশকর্মী, নারী নেত্রী এবং সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এডাব ও ধরা’র এই যৌথ উদ্যোগ জামালপুরের নারীদের অধিকার ও পরিবেশ সুরক্ষায় একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।


জামালপুরে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠানের একাংশ।



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১