মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

News Headline :
আসন্ন পৌরসভা নির্বাচন সামনে রেখে জামালপুর শহর বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত- মাদারগঞ্জে দ্বিতীয় যমুনা সেতুর দাবির মানববন্ধনে হাদী হত্যার বিচার দাবি- মাদারগঞ্জে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে হাজারো মানুষের মানববন্ধন- বিবাহ বিচ্ছেদের চার ঘণ্টা পর বিদ্যুৎস্পৃষ্টে তরুণীর মৃত্যু, আহত ৪- ঢাকায় মানবাধিকার সুরক্ষায় স্বেচ্ছাসেবকদের ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত- মাদকমুক্ত সমাজ গড়তে যুবকদের সম্পৃক্ততা জরুরি: জামালপুরে এডাব-এর সেমিনার অনুষ্ঠিত- ইবতেদায়ী বৃত্তিতে দারুণ সাফল্য: জামালপুর ইদ্রিসিয়া আলিয়া মাদ্রাসার মুখ উজ্জ্বল, উপজেলা সেরা আদিউর রহমান- জামালপুরে বিশেষ অভিযানে নারীসহ মাদক উদ্ধার, মূল্য প্রায় ১৫ লাখ টাকা- ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের ভার্চ্যুয়াল উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী- মেলান্দহ উপজেলার অন্তর্গত ‘দুরমুট মেলার’ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার, জামালপুর- 

জামালপুরে ‘কেয়ার অ্যান্ড শাইন ফাউন্ডেশন’-এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ-

নিজস্ব প্রতিবেদক| ২৮ ডিসেম্বর ২০২৫ খ্রী.

জামালপুরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে জামালপুর শহরের পিটিআই গেট সংলগ্ন সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে) হলরুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সিএনএস বাংলা ফাউন্ডেশন (CnS BANGLA FOUNDATION) ও কেয়ার অ্যান্ড শাইন ফাউন্ডেশনের (CARE AND SHINE FOUNDATION) যৌথ উদ্যোগে আয়োজিত এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবতা ফোরামের চেয়ারম্যান জনাব এম.এইচ. মজনু মোল্লা। এ সময় বিভিন্ন উন্নয়ন সংগঠনের সভাপতি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে)-এর প্রধান নির্বাহী মোহাম্মদ এনামুল হক।

এদিন অর্ধশতাধিক শীতার্ত মানুষের মাঝে নতুন কম্বল বিতরণ করা হয়। উপকারভোগীদের মধ্যে ছিলেন প্রতিবন্ধী ও শারীরিক প্রতিবন্ধকতা সম্পন্ন ব্যক্তি, বয়োবৃদ্ধ ও প্রবীণ নাগরিক, এতিম শিশু এবং অসহায় ও দুস্থ নারীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “We Care, You Shine”—এই মূলমন্ত্রে আমরা বিশ্বাস করি। আর্তমানবতার সেবায় সমাজের সচ্ছল ব্যক্তিদের এগিয়ে আসা নৈতিক দায়িত্ব। তীব্র শীতে যেন কোনো মানুষ কষ্ট না পায়, সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

বিস্তারিত তথ্যের জন্য সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট www.cnsbangla.org এবং www.careandshine.org ভিজিট করার অনুরোধ জানানো হয়েছে।

 



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১