বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

News Headline :
মাদারগঞ্জে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত- জামালপুর যৌনপল্লীতে ডিবি পুলিশের অভিযান: ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৩ – প্রায় ২৪ ঘণ্টা শূন্যরেখায় থাকার পর উদ্ধার বৃদ্ধার পরিবারের কাছে হস্তান্তর- জামালপুরে পুলিশের বিশেষ অভিযান: ১১০ বোতল ভারতীয় মদ, মোটরসাইকেল উদ্ধার; ইয়াবাসহ আটক ২- জামালপুরে রেলওয়ে পুলিশের অভিযানে টিকিট কালোবাজারির অভিযোগে ২ জন গ্রেপ্তার- জামালপুর সদরে ২৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক- জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জামালপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল- জামালপুরে কলেজ পুকুরে গোসলে নেমে ডুবে মৃত্যু বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর- মেলান্দহে জমি-সংক্রান্ত বিরোধে হামলার অভিযোগ, আহত ৪ – কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড জামালপুর জেলা শাখার আয়োজনে ৮নং ওয়ার্ডে মানবাধিকারভিত্তিক নাগরিক বৈঠক-

মাদারগঞ্জে দ্বিতীয় যমুনা সেতুর দাবির মানববন্ধনে হাদী হত্যার বিচার দাবি-

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি | ৯ মে ২০২৬ খ্রী. 

জামালপুরের মাদারগঞ্জে দ্বিতীয় যমুনা সেতু বাস্তবায়নের দাবিতে আয়োজিত মানববন্ধনে হাদী হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি তুলেছেন স্থানীয়রা। শনিবার সকালে উপজেলার বালিজুড়ী বাজার এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মাদারগঞ্জ ও বগুড়ার সারিয়াকান্দি উপজেলার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ। সেতুটি বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, কৃষি ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।


এ সময় মানববন্ধনে অংশ নেওয়া এক ব্যক্তি হাদী হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করে বলেন, “হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

মানববন্ধন থেকে দ্বিতীয় যমুনা সেতুর দাবি বাস্তবায়নের পাশাপাশি বিভিন্ন সামাজিক ইস্যুতে সচেতনতা ও ন্যায়বিচারের দাবিও জানানো হয়। আয়োজকরা দ্রুত সময়ের মধ্যে সেতু নির্মাণে সরকারের কার্যকর উদ্যোগ কামনা করেন।



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০