মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

News Headline :
আসন্ন পৌরসভা নির্বাচন সামনে রেখে জামালপুর শহর বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত- মাদারগঞ্জে দ্বিতীয় যমুনা সেতুর দাবির মানববন্ধনে হাদী হত্যার বিচার দাবি- মাদারগঞ্জে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে হাজারো মানুষের মানববন্ধন- বিবাহ বিচ্ছেদের চার ঘণ্টা পর বিদ্যুৎস্পৃষ্টে তরুণীর মৃত্যু, আহত ৪- ঢাকায় মানবাধিকার সুরক্ষায় স্বেচ্ছাসেবকদের ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত- মাদকমুক্ত সমাজ গড়তে যুবকদের সম্পৃক্ততা জরুরি: জামালপুরে এডাব-এর সেমিনার অনুষ্ঠিত- ইবতেদায়ী বৃত্তিতে দারুণ সাফল্য: জামালপুর ইদ্রিসিয়া আলিয়া মাদ্রাসার মুখ উজ্জ্বল, উপজেলা সেরা আদিউর রহমান- জামালপুরে বিশেষ অভিযানে নারীসহ মাদক উদ্ধার, মূল্য প্রায় ১৫ লাখ টাকা- ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের ভার্চ্যুয়াল উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী- মেলান্দহ উপজেলার অন্তর্গত ‘দুরমুট মেলার’ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার, জামালপুর- 

ঢাকায় মানবাধিকার সুরক্ষায় স্বেচ্ছাসেবকদের ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত-

নিজস্ব প্রতিবেদক | ঢাকা |তাং  ২৫ এপ্রিল ২০২৬ খ্রী. 

‘আমরা সবাই একসাথে’ এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড (CHRW)-এর উদ্যোগে রাজধানীর মগবাজারস্থ জলপাই রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে ‘মানবাধিকার সুরক্ষায় স্বেচ্ছাসেবকদের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার আয়োজিত এই সভায় দেশবরেণ্য মানবাধিকার কর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া ভিত্তিক সংস্থা সেন্টার ফর হিউম্যান কেয়ার-এর সেক্রেটারি জেনারেল এবং কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড (CHRW)-এর সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন জীবন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থাটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন এম এ সোহেল আহমেদ মৃধা। সঞ্চালনায় ছিলেন সংস্থার বিশেষ প্রতিনিধি এস. এম সাজেদুল ইসলাম।


সম্মানিত অতিথিবৃন্দ:
আলোচনা সভায় বিশেষ অতিথি ও উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিঃ আলী আজম, লে. জেনারেল মোঃ কামরুজ্জামান, লে. কর্নেল আবু ইউসুফ জোবায়ের উল্লাহ (অব.), এডভোকেট মোঃ শফিকুর রহমান, অ্যাডভোকেট আবুল হাশেম, অ্যাডভোকেট মাসুদুর রহমান রনি, মোঃ হাবিবুর রহমান, মেজর মোঃ নাসির উদ্দিন খান (অব.), ড. নাইমা খানম, ইবনুল সাঈদ রানা, এডভোকেট মোঃ নুরুল আলম আতাউল্লাহ খান, মোহাম্মদ বাসির, সেলিম রেজা বাচ্চু, মোহাম্মদ ফয়সাল, এস এম পলাশ আয়াত ও মালিন রফিক।
এছাড়াও উপস্থিত ছিলেন ইসমাইল হোসেন, লায়ন আজম খান মোহাম্মদ আজিজসহ আরও অনেকে।


সভার মূল বক্তব্য :
সভাপতির বক্তব্যে লায়ন এম এ সোহেল আহমেদ মৃধা বলেন, “বর্তমান বিশ্বে মানবাধিকার রক্ষায় স্বেচ্ছাসেবকদের ভূমিকা অপরিসীম। তৃণমূল পর্যায়ে মানবাধিকার সুনিশ্চিত করতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
সংবর্ধিত অতিথি অধ্যাপক জাকির হোসেন জীবন প্রবাস ও দেশের মানবাধিকার কর্মকাণ্ডের সমন্বয় এবং স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আর্তমানবতার সেবায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

বার্তা প্রেরক:
দপ্তর সম্পাদক
কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড (CHRW)



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১