শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

News Headline :
মাদারগঞ্জে নারী ও শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত- মাদারগঞ্জে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত- জামালপুর যৌনপল্লীতে ডিবি পুলিশের অভিযান: ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৩ – প্রায় ২৪ ঘণ্টা শূন্যরেখায় থাকার পর উদ্ধার বৃদ্ধার পরিবারের কাছে হস্তান্তর- জামালপুরে পুলিশের বিশেষ অভিযান: ১১০ বোতল ভারতীয় মদ, মোটরসাইকেল উদ্ধার; ইয়াবাসহ আটক ২- জামালপুরে রেলওয়ে পুলিশের অভিযানে টিকিট কালোবাজারির অভিযোগে ২ জন গ্রেপ্তার- জামালপুর সদরে ২৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক- জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জামালপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল- জামালপুরে কলেজ পুকুরে গোসলে নেমে ডুবে মৃত্যু বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর- মেলান্দহে জমি-সংক্রান্ত বিরোধে হামলার অভিযোগ, আহত ৪ –

সৌদির সঙ্গে মিল রেখে জামালপুর মাদারগঞ্জের কাজিয়া পাড়ায় ঈদের জামাত অনুষ্ঠিত-

মাদারগঞ্জ উপজেলা (জামালপুর) প্রতিনিধিঃ তাং ৬ জুন ২০২৫ খ্রী.

সৌদি আরবের সঙ্গে মিল রেখে জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার কাজিয়াপাড়া এলাকায় পবিত্র ঈদুল আজহার একটি জামাত অনুষ্ঠিত হয়েছে। 

 

শুক্রবার (৬ জুন) সকাল ৮টায় উপজেলার সিধুলী ইউনিয়নের লোটাবর কাজিয়াপাড়া এলাকায় এ ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

ঈদের জামাতের ইমামতি করেন হাফেজ মাওলানা জুবায়ের বিন জাহিদুল ইসলাম। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সৌদি আরবের সঙ্গে মিল রেখে তারা দীর্ঘদিন ধরে ঈদ জামাতের আয়োজন করেন। সেই ধারাবাহিকতায় এবারও সৌদি আরবের নির্ধারিত তারিখ অনুযায়ী শুক্রবার ঈদ উদযাপন করেন তারা।

এই ঈদের জামাতে তিন শতাধিক মুসল্লী (পুরুষ-নারী) অংশ নেন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

খুতবায় ইমাম কোরবানি ও ত্যাগের তাৎপর্য তুলে ধরেন।



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০