রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

News Headline :
ঢাবিতে অধ্যাপক এমাজ উদ্দীন স্বরণে বিশেষ সম্মাননা পেলেন জামালপুরের কৃতি সন্তান তরুণ গীতিকার-সুরকার জহুরুল ইসলাম জনি- নান্দিনা বাজারে আধুনিক মার্কেট ভবন ও মাছ বাজারের উদ্বোধন, ব্যবসা-বাণিজ্যে নতুন সম্ভাবনা- ভূমি উপ-সহকারী কর্মকর্তা মেহেদী জামান বাপ্পীর শাস্তির দাবিতে নরুন্দি এলাকাবাসীর মানববন্ধন- জামালপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ৫১.১৩ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা- মাদারগঞ্জে নারী ও শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত- মাদারগঞ্জে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত- জামালপুর যৌনপল্লীতে ডিবি পুলিশের অভিযান: ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৩ – প্রায় ২৪ ঘণ্টা শূন্যরেখায় থাকার পর উদ্ধার বৃদ্ধার পরিবারের কাছে হস্তান্তর- জামালপুরে পুলিশের বিশেষ অভিযান: ১১০ বোতল ভারতীয় মদ, মোটরসাইকেল উদ্ধার; ইয়াবাসহ আটক ২- জামালপুরে রেলওয়ে পুলিশের অভিযানে টিকিট কালোবাজারির অভিযোগে ২ জন গ্রেপ্তার-

মেলান্দহে জমি-সংক্রান্ত বিরোধে হামলার অভিযোগ, আহত ৪ –

নিজস্ব প্রতিবেদক | তাং ৩ জুন ২০২৬ খ্রী.

জামালপুরের মেলান্দহ উপজেলার পূর্ব দাগী কাঠালতলী এলাকায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের চারজন আহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে অভিযুক্ত করে মেলান্দহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মো. জাহাঙ্গীর (৩৬)।

অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব দাগী কাঠালতলী গ্রামের বাসিন্দা মো. জাহাঙ্গীরের সঙ্গে অভিযুক্তদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এর জেরে গত ১ জুন ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্রসহ জাহাঙ্গীরের বসতবাড়িতে প্রবেশ করে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

লিখিত অভিযোগে বলা হয়, হামলার সময় জাহাঙ্গীরকে মারধরের পাশাপাশি ধারালো দা দিয়ে মাথায় কোপ দেওয়া হয়, ফলে তিনি গুরুতর আহত হন। তাকে রক্ষার জন্য এগিয়ে এলে তার পিতা মো. বেলাল মন্ডল (৬৫) এবং চাচা মো. হেলাল (৫২) হামলার শিকার হন। এ সময় তাদেরও গুরুতর জখম করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

এছাড়া জাহাঙ্গীরের চাচী মোছা. হাজেরা খাতুনকে মারধর, শ্লীলতাহানি এবং তার গলায় থাকা প্রায় ৬ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়েছে, অভিযুক্তরা বসতঘরে ভাঙচুর চালিয়ে প্রায় ৭৫ হাজার টাকার ক্ষতি করে এবং ঘরে থাকা ১ লাখ ৫ হাজার টাকা নিয়ে যায়।

ভুক্তভোগীদের ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে। পরে আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

অভিযোগে অভিযুক্ত হিসেবে মো. নজরুল ইসলাম, মো. রিঙ্গন, মো. বিদ্যুৎ, মো. কালু, মো. হইবর, মো. হাসান, মো. হোসেন, মো. রিসাল, মো. বুধু, মো. আব্দুস ছালাম ও মোছা. হাসনা বেগমের নাম উল্লেখ করা হয়েছে।

চিকিৎসা ও পারিবারিক ব্যস্ততার কারণে অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে বলে অভিযোগকারী উল্লেখ করেছেন।

এ বিষয়ে মেলান্দহ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

উল্লেখ্য, অভিযোগে উত্থাপিত অভিযোগসমূহ অভিযোগকারীর বক্তব্য। এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদ্ঘাটিত হবে।



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১