শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

News Headline :
প্রায় ২৪ ঘণ্টা শূন্যরেখায় থাকার পর উদ্ধার বৃদ্ধার পরিবারের কাছে হস্তান্তর- জামালপুরে পুলিশের বিশেষ অভিযান: ১১০ বোতল ভারতীয় মদ, মোটরসাইকেল উদ্ধার; ইয়াবাসহ আটক ২- জামালপুরে রেলওয়ে পুলিশের অভিযানে টিকিট কালোবাজারির অভিযোগে ২ জন গ্রেপ্তার- জামালপুর সদরে ২৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক- জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জামালপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল- জামালপুরে কলেজ পুকুরে গোসলে নেমে ডুবে মৃত্যু বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর- মেলান্দহে জমি-সংক্রান্ত বিরোধে হামলার অভিযোগ, আহত ৪ – কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড জামালপুর জেলা শাখার আয়োজনে ৮নং ওয়ার্ডে মানবাধিকারভিত্তিক নাগরিক বৈঠক- জামালপুরে জুয়ার আসরে ডিবির অভিযানে ১০ জুয়ারী আটক; তাস ও নগদ টাকা উদ্ধার- জামালপুরে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতের আশ্বাস- 

কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড জামালপুর জেলা শাখার আয়োজনে ৮নং ওয়ার্ডে মানবাধিকারভিত্তিক নাগরিক বৈঠক-

নিজস্ব প্রতিবেদক | ৩১ মে ২০২৬ খ্রী. 

জামালপুর পৌরসভার নাগরিক সুবিধা, সমস্যা ও সম্ভাবনা নিয়ে Combined Human Rights World (CHRW) জামালপুর জেলা শাখার উদ্যোগে এক নাগরিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ মে) সকাল ১১টায় জামালপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের বেলটিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি অফিসে এ বৈঠকের আয়োজন করা হয়।

সিএইচআরডব্লিউ জামালপুর জেলা শাখার সভাপতি সিনিয়র সাংবাদিক এমএইচ মজনু মোল্লা-র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ এনামুল হক-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কমিশনার (পুরাতন ৭নং ওয়ার্ড) মো. জুলফুক্কার রহমান শাহিন।

সভায় স্থানীয় বাসিন্দা, সমাজসেবক, মানবাধিকার ও গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে নগর জীবনের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে একটি মানবাধিকারভিত্তিক প্রতিবেদন উপস্থাপন করা হয়।

প্রতিবেদনে চিহ্নিত প্রধান সমস্যাসমূহঃ

প্রতিবেদনে উল্লেখ করা হয়, এলাকায় ড্রেনেজ ব্যবস্থার অব্যবস্থাপনা, অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা, বিশুদ্ধ পানির সংকট, মশা-মাছির উপদ্রব বৃদ্ধি, ভাঙাচোরা সড়ক, গণপরিবহনের অভাব, বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা, অপরিকল্পিত নগরায়ন, খাল দখল এবং বৈদ্যুতিক খুঁটিতে পর্যাপ্ত সড়কবাতির অভাব নাগরিক জীবনে নানা ভোগান্তির সৃষ্টি করছে।

বক্তাদের বক্তব্যঃ

সভায় বক্তব্য রাখেন সাবেক কমিশনার মো. জুলফুক্কার রহমান শাহিন, বিএনপির ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান, সংগঠনের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আতাউর রহমান আকবর, ডা. মনিরুজ্জামান খান মশিউল আলম, সাঈদা বেগম শ্যামা, সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক ডা. মো. শফিকুল ইসলাম আজাদ খান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও সাংবাদিক মো. এমদাদুল হক, মো. সেলিম রেজা, প্রফেসর আনোয়ার হোসেন (নান্দিনা আনোয়ার হোসেন কলেজ) এবং অন্যান্য গণমাধ্যম ও মানবাধিকারকর্মী।

এছাড়া স্থানীয় বাসিন্দাদের মধ্যে মো. হুরমোজ আলী, আরিফ হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, নাগরিকদের মতামত ও প্রয়োজনের ভিত্তিতে পরিকল্পনা গ্রহণ করা হলে পৌরসভার সার্বিক উন্নয়ন আরও গতিশীল হবে। তারা সড়ক, ড্রেনেজ, সুপেয় পানি, বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা এবং নাগরিক সুযোগ-সুবিধা উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় অংশগ্রহণকারীরা এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এবং দ্রুত সমাধানের দাবি জানান।

বিভিন্ন দাবি উত্থাপনঃ

সভা থেকে আগামী ছয় মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ নগর মাস্টার প্ল্যান প্রণয়ন, খাল পুনরুদ্ধার, আধুনিক ড্রেনেজ নেটওয়ার্ক নির্মাণ, গণপরিবহন চালু, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণ এবং নাগরিক সচেতনতা কার্যক্রম জোরদারের দাবি জানানো হয়।

কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড, জামালপুর জেলা শাখার নেতৃবৃন্দ জানান, নাগরিক অধিকার ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে ভবিষ্যতেও এ ধরনের গণমুখী কর্মসূচি অব্যাহত থাকবে।

সভা শেষে স্থানীয় উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নে সকলের সম্মিলিত অংশগ্রহণের আহ্বান জানানো হয়।



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০