মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

News Headline :
প্রায় ২৪ ঘণ্টা শূন্যরেখায় থাকার পর উদ্ধার বৃদ্ধার পরিবারের কাছে হস্তান্তর- জামালপুরে পুলিশের বিশেষ অভিযান: ১১০ বোতল ভারতীয় মদ, মোটরসাইকেল উদ্ধার; ইয়াবাসহ আটক ২- জামালপুরে রেলওয়ে পুলিশের অভিযানে টিকিট কালোবাজারির অভিযোগে ২ জন গ্রেপ্তার- জামালপুর সদরে ২৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক- জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জামালপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল- জামালপুরে কলেজ পুকুরে গোসলে নেমে ডুবে মৃত্যু বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর- মেলান্দহে জমি-সংক্রান্ত বিরোধে হামলার অভিযোগ, আহত ৪ – কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড জামালপুর জেলা শাখার আয়োজনে ৮নং ওয়ার্ডে মানবাধিকারভিত্তিক নাগরিক বৈঠক- জামালপুরে জুয়ার আসরে ডিবির অভিযানে ১০ জুয়ারী আটক; তাস ও নগদ টাকা উদ্ধার- জামালপুরে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতের আশ্বাস- 

ছয়টি হারানো মোবাইলফোন উদ্ধারপূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করলেন র‌্যাব-১৪ এর অধিনায়ক-

নিজস্ব প্রতিবেদক | তাং ২৪ আগষ্ট ২০২৫ খ্রী.

র‌্যাব-১৪, ময়মনসিংহ এর ‘’Lost and Found cell’’ কর্তৃক ০৬ (ছয়) টি হারানো মোবাইল ফোন উদ্ধারপূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেছেন অধিনায়ক র‌্যাব-১৪, ময়মনসিংহ।

র‍্যাব-১৪, ময়মনসিংহ সম্প্রতি ছিনতাইকৃত ও হারানো মোবাইল ফোন উদ্ধারের লক্ষ্যে ‘’Lost and Found cell’’ গঠন করেছে। এর দায়িত্বপূর্ণ এলাকায় ছিনতাইকৃত ও হারানো মোবাইল ফোন উদ্ধার, উদ্ধারকৃত মোবাইল ফোন প্রকৃত মালিকের নিকট হস্তান্তর এবং এর সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতারের লক্ষ্যে এ সেল নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায়, র‌্যাব-১৪, ময়মনসিংহের ‘’Lost and Found cell’’ এর সদস্যগণ তথ্য প্রযুক্তির সহায়তায় ডিএমপি, ঢাকার উত্তরা ১১ নং সেক্টর ও গুলিস্থান, গাজীপুর জেলার শ্রীপুর, কিশোরগঞ্জ জেলার ভৈরব ও হোসেনপুর এবং ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানা এলাকা হতে ০৬ (ছয়) টি হারানো মোবাইল ফোন জিডি মূলে উদ্ধার করে। পরে ২৪ আগস্ট ২০২৫ খ্রি. সকাল ১১:৩০ ঘটিকায় সম্মানিত অধিনায়ক, র‌্যাব-১৪, ময়মনসিংহ কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়।

হারানো এবং ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধারের বিষয়ে র‌্যাব-১৪ এর ‘’Lost and Found cell’’ এর এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০