রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

News Headline :
ঢাবিতে অধ্যাপক এমাজ উদ্দীন স্বরণে বিশেষ সম্মাননা পেলেন জামালপুরের কৃতি সন্তান তরুণ গীতিকার-সুরকার জহুরুল ইসলাম জনি- নান্দিনা বাজারে আধুনিক মার্কেট ভবন ও মাছ বাজারের উদ্বোধন, ব্যবসা-বাণিজ্যে নতুন সম্ভাবনা- ভূমি উপ-সহকারী কর্মকর্তা মেহেদী জামান বাপ্পীর শাস্তির দাবিতে নরুন্দি এলাকাবাসীর মানববন্ধন- জামালপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ৫১.১৩ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা- মাদারগঞ্জে নারী ও শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত- মাদারগঞ্জে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত- জামালপুর যৌনপল্লীতে ডিবি পুলিশের অভিযান: ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৩ – প্রায় ২৪ ঘণ্টা শূন্যরেখায় থাকার পর উদ্ধার বৃদ্ধার পরিবারের কাছে হস্তান্তর- জামালপুরে পুলিশের বিশেষ অভিযান: ১১০ বোতল ভারতীয় মদ, মোটরসাইকেল উদ্ধার; ইয়াবাসহ আটক ২- জামালপুরে রেলওয়ে পুলিশের অভিযানে টিকিট কালোবাজারির অভিযোগে ২ জন গ্রেপ্তার-

জামালপুরের মাদারগঞ্জে এনসিপির পদপ্রাপ্ত নেতা নিজেই জানেন না তার পদ সম্পর্কে-

মাদারগঞ্জ প্রতিনিধি | তাং ১৩ অক্টোবর ২০২৫ খ্রী.

জামালপুরের মাদারগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–র নতুন আহ্বায়ক কমিটি গঠনে উঠেছে নানা অভিযোগ।

অভিযোগ উঠেছে—কমিটিতে এমন অনেকের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে যারা নিজেরাই জানেন না যে, তারা এই দলের কোন পদে রয়েছেন!

বিশেষ করে উপজেলার ৭নং সিধুলী ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মোজাম্মেল হককে রাখা হয়েছে এনসিপির ইউনিয়ন মূখ্য সদস্য হিসেবে। বিষয়টি জানাজানি হলে তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, “আমি আওয়ামী লীগের রাজনীতি করি। এনসিপি নামে কোনো দলের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। কে বা কারা আমার নাম দিয়েছে, আমি জানি না।”

এছাড়া স্থানীয় বিএনপি ও ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মীর নামও ওই কমিটিতে যুক্ত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে বিভ্রান্তি ছড়িয়েছে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সদ্য ঘোষিত এই আহ্বায়ক কমিটি অনুমোদন ছাড়াই তৈরি করা হয়েছে কিছু ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে। এতে প্রকৃত রাজনৈতিক কর্মীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।

এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সংশ্লিষ্ট নেতৃবৃন্দের বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় সচেতন মহল বলছেন—রাজনৈতিক পরিচয় ও দলের ভাবমূর্তি রক্ষায় এমন “অঘোষিত নাম সংযোজন” বন্ধ করা জরুরি।

উল্লেখ্য, সম্প্রতি সিধুলী ইউনিয়নে রাজনৈতিক তৎপরতা বেড়ে যাওয়ায় বিভিন্ন দলের নেতা-কর্মীদের নিয়ে নানা নতুন সংগঠন গঠনের চেষ্টা চলছে বলে স্থানীয়রা জানিয়েছেন।



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১