রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

News Headline :
ঢাবিতে অধ্যাপক এমাজ উদ্দীন স্বরণে বিশেষ সম্মাননা পেলেন জামালপুরের কৃতি সন্তান তরুণ গীতিকার-সুরকার জহুরুল ইসলাম জনি- নান্দিনা বাজারে আধুনিক মার্কেট ভবন ও মাছ বাজারের উদ্বোধন, ব্যবসা-বাণিজ্যে নতুন সম্ভাবনা- ভূমি উপ-সহকারী কর্মকর্তা মেহেদী জামান বাপ্পীর শাস্তির দাবিতে নরুন্দি এলাকাবাসীর মানববন্ধন- জামালপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ৫১.১৩ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা- মাদারগঞ্জে নারী ও শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত- মাদারগঞ্জে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত- জামালপুর যৌনপল্লীতে ডিবি পুলিশের অভিযান: ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৩ – প্রায় ২৪ ঘণ্টা শূন্যরেখায় থাকার পর উদ্ধার বৃদ্ধার পরিবারের কাছে হস্তান্তর- জামালপুরে পুলিশের বিশেষ অভিযান: ১১০ বোতল ভারতীয় মদ, মোটরসাইকেল উদ্ধার; ইয়াবাসহ আটক ২- জামালপুরে রেলওয়ে পুলিশের অভিযানে টিকিট কালোবাজারির অভিযোগে ২ জন গ্রেপ্তার-

জামালপুরের মাদারগঞ্জে নদীতে ডুবে ৩ শিশুর মৃত্যু, নিখোঁজ ২

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি | তাং ৩১ অক্টোবর ২০২৫ খ্রী.

জামালপুরের মাদারগঞ্জে গোসল করতে গিয়ে ৫ শিশুর মধ্যে ৩ জনের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার সিধুলী ইউনিয়নের চর ভাটিয়ান গ্রামের আনার সরকার বাড়ির ঘাটের পাশে ঝিনাই নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃতরা হলেন প্রিক্যাডেট কিন্ডার গার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মরিয়ম, প্রথম শ্রেণির শিক্ষার্থী আবু হোসেন এবং তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নরিন।

এ ঘটনায় আরও ২ শিশু এখনো নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের অভিযান চলছে।

মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, “শুক্রবার বিকেলে ছয় শিশু একসাথে ঝিনাই নদীতে গোসল করতে নামে। এ সময় ইয়াসিন নামে এক শিশু সাঁতরে তীরে উঠতে পারলেও বাকি পাঁচজন পানিতে ডুবে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। এখন পর্যন্ত তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।”

চর ভাটিয়ান গ্রামের শোকাহত পরিবেশে চলছে স্বজনদের আহাজারি।



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১