রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

News Headline :
ঢাবিতে অধ্যাপক এমাজ উদ্দীন স্বরণে বিশেষ সম্মাননা পেলেন জামালপুরের কৃতি সন্তান তরুণ গীতিকার-সুরকার জহুরুল ইসলাম জনি- নান্দিনা বাজারে আধুনিক মার্কেট ভবন ও মাছ বাজারের উদ্বোধন, ব্যবসা-বাণিজ্যে নতুন সম্ভাবনা- ভূমি উপ-সহকারী কর্মকর্তা মেহেদী জামান বাপ্পীর শাস্তির দাবিতে নরুন্দি এলাকাবাসীর মানববন্ধন- জামালপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ৫১.১৩ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা- মাদারগঞ্জে নারী ও শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত- মাদারগঞ্জে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত- জামালপুর যৌনপল্লীতে ডিবি পুলিশের অভিযান: ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৩ – প্রায় ২৪ ঘণ্টা শূন্যরেখায় থাকার পর উদ্ধার বৃদ্ধার পরিবারের কাছে হস্তান্তর- জামালপুরে পুলিশের বিশেষ অভিযান: ১১০ বোতল ভারতীয় মদ, মোটরসাইকেল উদ্ধার; ইয়াবাসহ আটক ২- জামালপুরে রেলওয়ে পুলিশের অভিযানে টিকিট কালোবাজারির অভিযোগে ২ জন গ্রেপ্তার-

জামালপুরে অপহরণ মামলায় চারজনের যাবজ্জীবন-

নিজস্ব প্রতিবেদক | ৫ নভেম্বর ২০২৫ খ্রি.

জামালপুরে এক অপহরণ মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—মেলান্দহ উপজেলার ভাংগুনী ডাংঙ্গা গ্রামের মুন্না ওরফে মোনাফের ছেলে মজনু মিয়া (২৫), রান্ধনীগাছা গ্রামের মৃত হাতেম আলী খন্দকারের ছেলে হানিফ খন্দকার (৫৯), মো. আবুল কাশেমের ছেলে মমিন মিয়া (৪০) এবং একই গ্রামের মো. ইমান আলীর ছেলে জহুরুল ইসলাম (৩৭)।

রায়ে সন্তোষ প্রকাশ করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. ফজলুল হক সাংবাদিকদের জানান, ২০২২ সালের ৯ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫টার দিকে ভিকটিম মোছা. হাবিবা আক্তার চৈতি স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি যাওয়ার পথে জামালপুর সদর উপজেলার রশিদপুর বাজারের পশ্চিম পাশে এজাহারভুক্ত আসামিরা তাকে জোরপূর্বক অপহরণ করে। পরে ১১ ফেব্রুয়ারি ভিকটিমের বাবা হাবিবুর রহমান বাদী হয়ে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন।

পরবর্তীতে ২৭ এপ্রিল তদন্ত কর্মকর্তা আসাদুজ্জামান নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৭ ও ৭/৩০ ধারায় আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

রাষ্ট্রপক্ষের চারজন সাক্ষীর জবানবন্দি শেষে প্রমাণিত হয় যে আসামিরা অপরাধে জড়িত। প্রায় চার বছর বিচারিক প্রক্রিয়া শেষে আদালত চারজনকেই যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ ভিকটিমকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১