রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

News Headline :
ঢাবিতে অধ্যাপক এমাজ উদ্দীন স্বরণে বিশেষ সম্মাননা পেলেন জামালপুরের কৃতি সন্তান তরুণ গীতিকার-সুরকার জহুরুল ইসলাম জনি- নান্দিনা বাজারে আধুনিক মার্কেট ভবন ও মাছ বাজারের উদ্বোধন, ব্যবসা-বাণিজ্যে নতুন সম্ভাবনা- ভূমি উপ-সহকারী কর্মকর্তা মেহেদী জামান বাপ্পীর শাস্তির দাবিতে নরুন্দি এলাকাবাসীর মানববন্ধন- জামালপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ৫১.১৩ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা- মাদারগঞ্জে নারী ও শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত- মাদারগঞ্জে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত- জামালপুর যৌনপল্লীতে ডিবি পুলিশের অভিযান: ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৩ – প্রায় ২৪ ঘণ্টা শূন্যরেখায় থাকার পর উদ্ধার বৃদ্ধার পরিবারের কাছে হস্তান্তর- জামালপুরে পুলিশের বিশেষ অভিযান: ১১০ বোতল ভারতীয় মদ, মোটরসাইকেল উদ্ধার; ইয়াবাসহ আটক ২- জামালপুরে রেলওয়ে পুলিশের অভিযানে টিকিট কালোবাজারির অভিযোগে ২ জন গ্রেপ্তার-

জামালপুরে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত-

নিজস্ব প্রতিবেদক │ ৩০ আগস্ট ২০২৫ খ্রি.

গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুর ও কেন্দ্রীয় নেতাদের উপর হামলার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সংগঠনটি।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে শহরের বজ্রাপুরস্থ দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গেইটপাড় এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ইকবাল হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাকির হোসাইন।

বক্তব্য দেন জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আইনজীবী মোশারফ হোসেন, মাদারগঞ্জ উপজেলা যুগ্ম-আহবায়ক রুবেল মিয়া, বকশীগঞ্জ উপজেলা আহবায়ক শাহরিয়ার সুমন, ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক আহমেদ হৃদয়, সদর উপজেলা আহবায়ক এহসান হাবিব রাহাত, পৌর শাখার আহবায়ক শাকিল হাসান এবং সরকারি আশেক মাহমুদ কলেজ শাখার আহবায়ক মাহমুদুল হাসান বিবেগ প্রমুখ।

বক্তারা হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা গণঅধিকার পরিষদের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১