রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

News Headline :
ঢাবিতে অধ্যাপক এমাজ উদ্দীন স্বরণে বিশেষ সম্মাননা পেলেন জামালপুরের কৃতি সন্তান তরুণ গীতিকার-সুরকার জহুরুল ইসলাম জনি- নান্দিনা বাজারে আধুনিক মার্কেট ভবন ও মাছ বাজারের উদ্বোধন, ব্যবসা-বাণিজ্যে নতুন সম্ভাবনা- ভূমি উপ-সহকারী কর্মকর্তা মেহেদী জামান বাপ্পীর শাস্তির দাবিতে নরুন্দি এলাকাবাসীর মানববন্ধন- জামালপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ৫১.১৩ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা- মাদারগঞ্জে নারী ও শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত- মাদারগঞ্জে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত- জামালপুর যৌনপল্লীতে ডিবি পুলিশের অভিযান: ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৩ – প্রায় ২৪ ঘণ্টা শূন্যরেখায় থাকার পর উদ্ধার বৃদ্ধার পরিবারের কাছে হস্তান্তর- জামালপুরে পুলিশের বিশেষ অভিযান: ১১০ বোতল ভারতীয় মদ, মোটরসাইকেল উদ্ধার; ইয়াবাসহ আটক ২- জামালপুরে রেলওয়ে পুলিশের অভিযানে টিকিট কালোবাজারির অভিযোগে ২ জন গ্রেপ্তার-

জামালপুরে ‘জুলাই স্মৃতি ম্যারাথন’ অনুষ্ঠিত-

নিজস্ব প্রতিবেদক | তাং ১৮ জুলাই ২০২৫ খ্রী.

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শুক্রবার (১৮ জুলাই ২০২৫ ইং) জামালপুরে আয়োজন করা হয় এক ব্যতিক্রমধর্মী কর্মসূচি— ‘জুলাই স্মৃতি ম্যারাথন’। শুক্রবার সকাল ৭টায় বিজয় চত্ত্বর থেকে ম্যারাথনটি শুরু হয়ে চন্দ্রা লাইট হাউজ মোড় ঘুরে পুনরায় বিজয় চত্ত্বরে এসে শেষ হয়।

এই আয়োজনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বিশেষ করে ক্রীড়াবিদ, শিক্ষার্থী ও যুব সমাজের Dynamic অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
আয়োজকদের মতে, ইতিহাস ও দেশপ্রেম চর্চায় উদ্বুদ্ধ করাই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুরের জেলা প্রশাসক হাছিনা বেগম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা এবং সিভিল সার্জন ডা. মোঃ আজিজুল হক।

এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস, সহকারী পুলিশ সুপার মোঃ রাজু আহমেদ, বিভিন্ন সরকারি কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ম্যারাথন শেষে জেলা প্রশাসক নিজ হাতে অংশগ্রহণকারীদের মাঝে মেডেল বিতরণ করেন।

জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, “জুলাই গণঅভ্যুত্থান আমাদের আত্মপরিচয়ের এক গৌরবময় অধ্যায়। নতুন প্রজন্মকে এর ইতিহাস জানাতে এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

পুলিশ সুপার বলেন, “শারীরিক সুস্থতা এবং দেশের ইতিহাস—দুটিকে একসাথে স্মরণ ও চর্চার জন্য এ ধরণের আয়োজন খুবই অনুপ্রেরণামূলক।”

 

 



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১