রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

News Headline :
ঢাবিতে অধ্যাপক এমাজ উদ্দীন স্বরণে বিশেষ সম্মাননা পেলেন জামালপুরের কৃতি সন্তান তরুণ গীতিকার-সুরকার জহুরুল ইসলাম জনি- নান্দিনা বাজারে আধুনিক মার্কেট ভবন ও মাছ বাজারের উদ্বোধন, ব্যবসা-বাণিজ্যে নতুন সম্ভাবনা- ভূমি উপ-সহকারী কর্মকর্তা মেহেদী জামান বাপ্পীর শাস্তির দাবিতে নরুন্দি এলাকাবাসীর মানববন্ধন- জামালপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ৫১.১৩ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা- মাদারগঞ্জে নারী ও শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত- মাদারগঞ্জে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত- জামালপুর যৌনপল্লীতে ডিবি পুলিশের অভিযান: ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৩ – প্রায় ২৪ ঘণ্টা শূন্যরেখায় থাকার পর উদ্ধার বৃদ্ধার পরিবারের কাছে হস্তান্তর- জামালপুরে পুলিশের বিশেষ অভিযান: ১১০ বোতল ভারতীয় মদ, মোটরসাইকেল উদ্ধার; ইয়াবাসহ আটক ২- জামালপুরে রেলওয়ে পুলিশের অভিযানে টিকিট কালোবাজারির অভিযোগে ২ জন গ্রেপ্তার-

জামালপুরে পল্লীকন্ঠ পরিবারের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি-

নিজস্ব প্রতিবেদক | ১৯ জুলাই ২০২৫ খ্রী. 

জামালপুরের প্রবীণ প্রয়াত সাংবাদিক মুহাম্মদ নূরুল হক জঙ্গির মৃত্যুতে শোক জানিয়ে এবং পল্লীকন্ঠ পরিবারের নামে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে পল্লীকন্ঠ পরিবার।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তাদের প্রতিবাদ, ২৮ জুলাই মানববন্ধনের ঘোষণা।

শনিবার (১৯ জুলাই) দুপুরে জামালপুর শহরের বাগানবাড়িস্থ পল্লীকন্ঠ পত্রিকার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। প্রয়াত নূরুল হক জঙ্গির সহধর্মিণী খায়রুন নেসার সভাপতিত্বে সভায় বিভিন্ন সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং পত্রিকার শুভানুধ্যায়ীরা অংশ নেন।

 

 

সভায় বক্তব্য রাখেন: মো. আমীর উদ্দিন – সভাপতি, জেএসডি জামালপুর জেলা, সাংবাদিক মেহের উল্লাহ
মির্জা হুমায়ুন কবির, শাহ আলী বাচ্চু, সজল, বজলুল করিম, বিষ্ণ চন্দ্র মণ্ডল, সাবেক সাধারণ সম্পাদক জেলা কৃষকদল, আলমগীর শাহজাহান, সাংবাদিক আনোয়ার হোসেন, রাশেদুল ইসলাম রাসেল, সম্পাদক সত্যের সন্ধানে প্রতিদিন, সাংবাদিক শাহ জামাল, আরাফাত হোসেন শাকিল, প্রধান সমন্বয়ক, জাতীয় নাগরিক পার্টি (সদর), সাংবাদিক জিএইচ হান্নান, বিপুল মিয়া, ওসমান গনী স্বাধীন, ফটো সাংবাদিক শাহবুল আকন্দ, সাদ্দাম হোসেন প্রমুখ।


বক্তারা বলেন, “দীর্ঘ পথ পেরিয়ে পল্লীকন্ঠ পত্রিকা আজ শুধু জামালপুর নয়, বরং জাতীয় পর্যায়েও একটি পরিচিত গণমাধ্যমে পরিণত হয়েছে। প্রয়াত সম্পাদক নূরুল হক জঙ্গির স্মৃতি এবং এই পত্রিকার অর্জনকে রক্ষা করতে হলে সকলের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

তারা আরও বলেন, “একটি কুচক্রীমহল পত্রিকার সদস্যদের নামে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হয়রানি করছে। এ ষড়যন্ত্রের বিরুদ্ধে সামাজিক ও সাংবিধানিক প্রতিবাদ গড়ে তুলতে হবে।”

সভা থেকে ঘোষণা দেওয়া হয় যে, আগামী ২৮ জুলাই, সোমবার জামালপুরের পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান এবং একই দিন মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।
সকল শুভাকাঙ্ক্ষীদের মানববন্ধনে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

আলোচনা সভা শেষে সাংবাদিক নূরুল হক জঙ্গির আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১