রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

News Headline :
ঢাবিতে অধ্যাপক এমাজ উদ্দীন স্বরণে বিশেষ সম্মাননা পেলেন জামালপুরের কৃতি সন্তান তরুণ গীতিকার-সুরকার জহুরুল ইসলাম জনি- নান্দিনা বাজারে আধুনিক মার্কেট ভবন ও মাছ বাজারের উদ্বোধন, ব্যবসা-বাণিজ্যে নতুন সম্ভাবনা- ভূমি উপ-সহকারী কর্মকর্তা মেহেদী জামান বাপ্পীর শাস্তির দাবিতে নরুন্দি এলাকাবাসীর মানববন্ধন- জামালপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ৫১.১৩ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা- মাদারগঞ্জে নারী ও শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত- মাদারগঞ্জে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত- জামালপুর যৌনপল্লীতে ডিবি পুলিশের অভিযান: ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৩ – প্রায় ২৪ ঘণ্টা শূন্যরেখায় থাকার পর উদ্ধার বৃদ্ধার পরিবারের কাছে হস্তান্তর- জামালপুরে পুলিশের বিশেষ অভিযান: ১১০ বোতল ভারতীয় মদ, মোটরসাইকেল উদ্ধার; ইয়াবাসহ আটক ২- জামালপুরে রেলওয়ে পুলিশের অভিযানে টিকিট কালোবাজারির অভিযোগে ২ জন গ্রেপ্তার-

জামালপুরে প্রতীক বরাদ্দ সম্পন্ন, শুরু হচ্ছে নির্বাচনী প্রচারণা-

নিজস্ব প্রতিবেদক | তাং ২১ জানুয়ারী ২০২৬ খ্রী.

জামালপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী মোট ৩১ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকালে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুপ আলী আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের হাতে নিজ নিজ প্রতীক তুলে দেন।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে সংশ্লিষ্ট আসনের প্রার্থী ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে প্রার্থীদের নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সূচনা হলো।

প্রার্থীরা জানিয়েছেন, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকেই তারা নিজ নিজ এলাকায় প্রচার-প্রচারণায় নামবেন। তফসিল অনুযায়ী, ২২ জানুয়ারি থেকে প্রচার শুরু হয়ে ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা পূর্ব পর্যন্ত প্রচারণা চালানো যাবে।

আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ সম্পন্ন হবে।

প্রতিটি আসনে প্রতীকপ্রাপ্ত প্রার্থীরা- জামালপুর-১ (দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জ) বিএনপি: এম রশিদুজ্জামান মিল্লাত, জামায়াতে ইসলামী: মুহাম্মদ নাজমুল হক সাঈদী, ইসলামী আন্দোলন বাংলাদেশ: মো. আব্দুর রউফ তালুকদার, জাতীয় পার্টি: এ কে এম ফজলুল হক।

জামালপুর-২ (ইসলামপুর)- বিএনপি: এ.ই. সুলতান মাহমুদ বাবু, জামায়াতে ইসলামী: মো. ছামিউল হক ফারুকী, ইসলামী আন্দোলন বাংলাদেশ: সুলতান মাহমুদ সিরাজী, স্বতন্ত্র: অর্ণব ওয়ারেস খান।

জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ)- বিএনপি: মো. মোস্তাফিজুর রহমান বাবুল, জামায়াতে ইসলামী: মো. মজিবুর রহমান আজাদী, জাতীয় পার্টি: মীর সামসুল আলম লিপটন, গণসংহতি আন্দোলন: ফিদেল নঈম, ইসলামী আন্দোলন বাংলাদেশ: মোহাম্মদ দৌলতুজ্জামান আনছারী, গণঅধিকার পরিষদ: লিটন মিয়া, স্বতন্ত্র: ফারজানা ফরিদ, সাদিকুর রহমান সিদ্দিকী শুভ, শিবলুল বারী রাজু।

জামালপুর-৪ (সরিষাবাড়ী)- বিএনপি: মো. ফরিদুল কবীর তালুকদার, জামায়াতে ইসলামী: মোহাম্মদ আব্দুল আওয়াল, ইসলামী আন্দোলন বাংলাদেশ: মো. আলী আকবর, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি): মো. মাহবুব জামান জুয়েল, গণঅধিকার পরিষদ: মো. ইকবাল হোসেন, নাগরিক ঐক্য: মো. কবির হাসান।

জামালপুর-৫ (সদর)- বিএনপি: শাহ মো. ওয়ারেছ আলী মামুন,জামায়াতে ইসলামী: মুহাম্মদ আব্দুস সাত্তার,
ইসলামী আন্দোলন বাংলাদেশ: সৈয়দ ইউনুছ আহাম্মদ, সিপিবি: শেখ মো. আক্কাস আলী, বাংলাদেশ কংগ্রেস: আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম, জাতীয় পার্টি (জেপি): মো. বাবর আলী খান, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি): মো. আমির উদ্দিন, গণঅধিকার পরিষদ: জাকির হোসেন।



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১