রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

News Headline :
ঢাবিতে অধ্যাপক এমাজ উদ্দীন স্বরণে বিশেষ সম্মাননা পেলেন জামালপুরের কৃতি সন্তান তরুণ গীতিকার-সুরকার জহুরুল ইসলাম জনি- নান্দিনা বাজারে আধুনিক মার্কেট ভবন ও মাছ বাজারের উদ্বোধন, ব্যবসা-বাণিজ্যে নতুন সম্ভাবনা- ভূমি উপ-সহকারী কর্মকর্তা মেহেদী জামান বাপ্পীর শাস্তির দাবিতে নরুন্দি এলাকাবাসীর মানববন্ধন- জামালপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ৫১.১৩ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা- মাদারগঞ্জে নারী ও শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত- মাদারগঞ্জে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত- জামালপুর যৌনপল্লীতে ডিবি পুলিশের অভিযান: ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৩ – প্রায় ২৪ ঘণ্টা শূন্যরেখায় থাকার পর উদ্ধার বৃদ্ধার পরিবারের কাছে হস্তান্তর- জামালপুরে পুলিশের বিশেষ অভিযান: ১১০ বোতল ভারতীয় মদ, মোটরসাইকেল উদ্ধার; ইয়াবাসহ আটক ২- জামালপুরে রেলওয়ে পুলিশের অভিযানে টিকিট কালোবাজারির অভিযোগে ২ জন গ্রেপ্তার-

জামালপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক বাস জব্দ; ওসি নাজমুস সাকিবের নেতৃত্বে অভিযান-

নিজস্ব প্রতিবেদক | ২৪ অক্টোবর ২০২৫ খ্রী,

জামালপুর সদর থানার ফুলবাড়িয়া দড়িপাড়া এলাকায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি বাসও জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—একটি বাসে যাত্রীবেশে কক্সবাজার থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট জামালপুরে আনা হচ্ছে।

খবর পেয়ে জামালপুর সদর থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুস সাকিবের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেন এসআই শহিদুল ইসলাম, এসআই সাইফুল ইসলাম, এএসআই আকরাম হোসেন, এএসআই আমির হামজা এবং কনস্টেবল মোঃ হেকমত আলী, মোঃ জহুরুল ইসলাম, মোশারফ হোসেন, ফাতেমা আক্তার, সাবিনা ইয়াসমিন, মুক্তা আক্তার, শ্রাবণী আক্তার।

সকাল ০৭টা ৩০ মিনিটে দড়িপাড়া এলাকায় মেসার্স স্নিগ্ধা মোটরসের সামনে পাকা রাস্তায় অভিযান চলাকালে একটি সন্দেহজনক বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় দুইজনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ২২,০০০ (বাইশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দ করা হয় মাদক পরিবহনে ব্যবহৃত বাসটি।

জব্দকৃত মালামাল- ১). ২২,০০০ পিস ইয়াবা ট্যাবলেট (আনুমানিক মূল্য ৬৬ লাখ টাকা ২). একটি বাস। 

আটককৃতরা হলেন- ১. মোঃ আব্দুল মতিন (৪৭), পিতা মৃত হাসমত আলী, ডিগ্রীরচর পশ্চিমপাড়া, জামালপুর সদর। তার পূর্ব অপরাধমূলক ইতিহাস-  ২০১৬ ও ২০১২ সালে মাদক ও অন্যান্য অপরাধে একাধিক মামলা রয়েছে।

২. মোছাঃ শাহিদা বেগম (৩৫), পিতা মোঃ আব্দুল সামাদ, স্বামী মোঃ আব্দুল মতিন, গ্রাম নুরুন্দি (ডিগ্রীরচর), জামালপুর সদর। তার পূর্ব অপরাধমূলক ইতিহাস-  ২০২০ ও ২০২৪ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলায় চার্জশিটভুক্ত আসামি।

পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম বলেন,“নবনিযুক্ত ওসি মোঃ নাজমুস সাকিব যোগদানের পরপরই দক্ষ নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেছেন। তাঁর পেশাদারিত্ব ও দ্রুত পদক্ষেপের ফলে বিপুল পরিমাণ ইয়াবাসহ একটি বাস জব্দ করা সম্ভব হয়েছে। এটি জামালপুর জেলা পুলিশের জন্য একটি বড় সাফল্য। মাদক আমাদের সমাজের জন্য মহামারী, আমরা এর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি।

পুলিশ জানায়, জামালপুর জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে যতদিন না পর্যন্ত পুরোপুরি মাদক নির্মূল সম্ভব হয়।

 



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১