রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

News Headline :
ঢাবিতে অধ্যাপক এমাজ উদ্দীন স্বরণে বিশেষ সম্মাননা পেলেন জামালপুরের কৃতি সন্তান তরুণ গীতিকার-সুরকার জহুরুল ইসলাম জনি- নান্দিনা বাজারে আধুনিক মার্কেট ভবন ও মাছ বাজারের উদ্বোধন, ব্যবসা-বাণিজ্যে নতুন সম্ভাবনা- ভূমি উপ-সহকারী কর্মকর্তা মেহেদী জামান বাপ্পীর শাস্তির দাবিতে নরুন্দি এলাকাবাসীর মানববন্ধন- জামালপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ৫১.১৩ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা- মাদারগঞ্জে নারী ও শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত- মাদারগঞ্জে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত- জামালপুর যৌনপল্লীতে ডিবি পুলিশের অভিযান: ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৩ – প্রায় ২৪ ঘণ্টা শূন্যরেখায় থাকার পর উদ্ধার বৃদ্ধার পরিবারের কাছে হস্তান্তর- জামালপুরে পুলিশের বিশেষ অভিযান: ১১০ বোতল ভারতীয় মদ, মোটরসাইকেল উদ্ধার; ইয়াবাসহ আটক ২- জামালপুরে রেলওয়ে পুলিশের অভিযানে টিকিট কালোবাজারির অভিযোগে ২ জন গ্রেপ্তার-

জামালপুরে ধানক্ষেত কেটে ফেলে ক্ষতিসাধনের অভিযোগ, থানায় জিডি-

নিজস্ব প্রতিবেদক | তাং ১০ মার্চ ২০২৬ খ্রী. 

জামালপুর সদর উপজেলার শরীফপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে প্রায় ৬০ শতাংশ জমির রোপণকৃত ধানক্ষেত কেটে ফেলে ক্ষতিসাধনের অভিযোগ উঠেছে একই এলাকার এক যুবকের বিরুদ্ধে।
ভুক্তভোগী পক্ষের দাবি, অভিযুক্ত ব্যক্তি একজন মাদকাসক্ত ও মাদক কারবারির সাথে জড়িত। এ ঘটনায় জমির মালিক জামালপুর সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ভুক্তভোগী আলহাজ্ব মোঃ মোফাজ্জল হোসেন (৬৫), পিতা মৃত আলহাজ্ব মোঃ শামসুল হক, গ্রাম শ্রীরামপুর, ডাকঘর শ্রীরামপুর, থানা ও জেলা জামালপুর। তিনি ক্রয় সূত্রে উক্ত জমির মালিক। জানা যায়, তিনি জমিটি স্থানীয় এক হতদরিদ্র কৃষক মোঃ আক্কাস আলী (পিতা: মৃত ছাকের উদ্দিন), গ্রাম শ্রীরামপুর, ডাকঘর শ্রীরামপুর—এর কাছে বর্গা হিসেবে চাষাবাদের জন্য দেন।

অভিযোগ রয়েছে, একই গ্রামের মধ্যপাড়া এলাকার মোঃ রিহাদ (২০), পিতা মোঃ সাইফুল ইসলাম, দীর্ঘদিন ধরে জমিটি দখলের উদ্দেশ্যে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল। সম্প্রতি জমিতে রোপণ করা ধানক্ষেত কেটে ফেলে ব্যাপক ক্ষতিসাধন করা হয়েছে বলে অভিযোগ করেন জমির মালিক ও বর্গাদার। স্থানীয়রা দাবি করেন, অভিযুক্ত রিহাদ এলাকায় মাদকাসক্ত এবং মাদক কারবারের সাথেও জড়িত বলে অভিযোগ রয়েছে।

ঘটনা শুনে ভুক্তভোগী আলহাজ্ব মোঃ মোফাজ্জল হোসেন এর শ্যালক অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ আলাল উদ্দিন, গ্রাম চর যথার্থপুর, ডাকঘর চর যথার্থপুর, থানা ও জেলা জামালপুর। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তিনি জানান জমি নিয়ে বিরোধের বিষয়টি আগে থেকেই এলাকায় বিদ্যমান ছিল।

ভুক্তভোগী মোফাজ্জল হোসেন জানান, এর আগেও জমি দখলের চেষ্টা ও হুমকির ঘটনায় তিনি জামালপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডিতে উল্লেখ করা হয়, গত ২৬ জানুয়ারি ২০২৫ তারিখ দুপুর আনুমানিক ১২টার দিকে অভিযুক্ত মোঃ সাইফুল ইসলাম ও তার ছেলে মোঃ রিহাদসহ ৩/৪ জন অজ্ঞাত ব্যক্তি তার দখলীয় জমি জোরপূর্বক দখলের চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন ও স্বাক্ষীদের বাধার মুখে তারা জমি দখলে ব্যর্থ হয়ে ভবিষ্যতে ক্ষতি সাধনের হুমকি দেয়।

জমিটির অবস্থান জামালপুর সদর উপজেলার শ্রীরামপুর মৌজায়, বি.আর.এস খতিয়ান নং-২১২ এবং বি.আর.এস দাগ নং-২৬৭ এর অন্তর্ভুক্ত। জমির চৌহদ্দি—উত্তরে মজিবর রহমান, দক্ষিণে আতাহার, পূর্বে সিয়াম এবং পশ্চিমে মোস্তাক।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১