রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

News Headline :
ঢাবিতে অধ্যাপক এমাজ উদ্দীন স্বরণে বিশেষ সম্মাননা পেলেন জামালপুরের কৃতি সন্তান তরুণ গীতিকার-সুরকার জহুরুল ইসলাম জনি- নান্দিনা বাজারে আধুনিক মার্কেট ভবন ও মাছ বাজারের উদ্বোধন, ব্যবসা-বাণিজ্যে নতুন সম্ভাবনা- ভূমি উপ-সহকারী কর্মকর্তা মেহেদী জামান বাপ্পীর শাস্তির দাবিতে নরুন্দি এলাকাবাসীর মানববন্ধন- জামালপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ৫১.১৩ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা- মাদারগঞ্জে নারী ও শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত- মাদারগঞ্জে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত- জামালপুর যৌনপল্লীতে ডিবি পুলিশের অভিযান: ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৩ – প্রায় ২৪ ঘণ্টা শূন্যরেখায় থাকার পর উদ্ধার বৃদ্ধার পরিবারের কাছে হস্তান্তর- জামালপুরে পুলিশের বিশেষ অভিযান: ১১০ বোতল ভারতীয় মদ, মোটরসাইকেল উদ্ধার; ইয়াবাসহ আটক ২- জামালপুরে রেলওয়ে পুলিশের অভিযানে টিকিট কালোবাজারির অভিযোগে ২ জন গ্রেপ্তার-

নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টান্ন তৈরির কারণে সিরাজদিখানে মিষ্টি কারখানার ম্যানেজারকে জরিমানা-

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি | তাং ১৮ আগস্ট ২০২৫ খ্রী.

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল বাজারে এক মিষ্টি কারখানার ম্যানেজারকে ১৫হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) দুপুর ১টার দিকে অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।

এসময় বাজারের উৎসব মিষ্টান্ন কারখানায় মনিটরিং কালে দেখা গেছে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন ধরনের মিষ্টান্ন প্রস্তুত হচ্ছে। প্রতিষ্ঠানটির ম্যানেজার আবু জাফরকে ভোক্তা অধিকার আইনে ১৫হাজার টাকা জরিমানা করা হয়। কারখানার ম্যানেজারকে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যসম্মত প্রক্রিয়ায় মিষ্টান্ন প্রস্তুত করার নির্দেশ দেয়া হয়।

অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো: শাহ আলম মিয়া ও সিরাজদিখান থানা পুলিশের একটি দল।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ জানান, আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি এবং আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

 



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১