রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

News Headline :
ঢাবিতে অধ্যাপক এমাজ উদ্দীন স্বরণে বিশেষ সম্মাননা পেলেন জামালপুরের কৃতি সন্তান তরুণ গীতিকার-সুরকার জহুরুল ইসলাম জনি- নান্দিনা বাজারে আধুনিক মার্কেট ভবন ও মাছ বাজারের উদ্বোধন, ব্যবসা-বাণিজ্যে নতুন সম্ভাবনা- ভূমি উপ-সহকারী কর্মকর্তা মেহেদী জামান বাপ্পীর শাস্তির দাবিতে নরুন্দি এলাকাবাসীর মানববন্ধন- জামালপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ৫১.১৩ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা- মাদারগঞ্জে নারী ও শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত- মাদারগঞ্জে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত- জামালপুর যৌনপল্লীতে ডিবি পুলিশের অভিযান: ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৩ – প্রায় ২৪ ঘণ্টা শূন্যরেখায় থাকার পর উদ্ধার বৃদ্ধার পরিবারের কাছে হস্তান্তর- জামালপুরে পুলিশের বিশেষ অভিযান: ১১০ বোতল ভারতীয় মদ, মোটরসাইকেল উদ্ধার; ইয়াবাসহ আটক ২- জামালপুরে রেলওয়ে পুলিশের অভিযানে টিকিট কালোবাজারির অভিযোগে ২ জন গ্রেপ্তার-

মাদারগঞ্জে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ-

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি | ২৭ ডিসেম্বর ২০২৫ খ্রি.

মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) সকালে মাদারগঞ্জ উপজেলার ৬নং আদারভিটা ইউনিয়নের কয়ড়া বাজারে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদের কোষাধ্যক্ষ সাখাওয়াত হোসেন সুমনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন পরিষদের উপদেষ্টা ইফতেখার চৌধুরী লেমন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঞা। তিনি বলেন,
“শীত মৌসুমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। প্রবাসী কল্যাণ পরিষদের এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিচ্ছে।”


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়ড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদের উপদেষ্টা মো. শাজাহান সিরাজ, এম ডি শিমুল, রফিকুল ইসলাম, আমানুল্লাহ মেম্বারসহ অন্যান্য অতিথিবৃন্দ।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অসহায় ও দুস্থ নারী-পুরুষ ছাড়াও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১