রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

News Headline :
ঢাবিতে অধ্যাপক এমাজ উদ্দীন স্বরণে বিশেষ সম্মাননা পেলেন জামালপুরের কৃতি সন্তান তরুণ গীতিকার-সুরকার জহুরুল ইসলাম জনি- নান্দিনা বাজারে আধুনিক মার্কেট ভবন ও মাছ বাজারের উদ্বোধন, ব্যবসা-বাণিজ্যে নতুন সম্ভাবনা- ভূমি উপ-সহকারী কর্মকর্তা মেহেদী জামান বাপ্পীর শাস্তির দাবিতে নরুন্দি এলাকাবাসীর মানববন্ধন- জামালপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ৫১.১৩ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা- মাদারগঞ্জে নারী ও শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত- মাদারগঞ্জে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত- জামালপুর যৌনপল্লীতে ডিবি পুলিশের অভিযান: ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৩ – প্রায় ২৪ ঘণ্টা শূন্যরেখায় থাকার পর উদ্ধার বৃদ্ধার পরিবারের কাছে হস্তান্তর- জামালপুরে পুলিশের বিশেষ অভিযান: ১১০ বোতল ভারতীয় মদ, মোটরসাইকেল উদ্ধার; ইয়াবাসহ আটক ২- জামালপুরে রেলওয়ে পুলিশের অভিযানে টিকিট কালোবাজারির অভিযোগে ২ জন গ্রেপ্তার-

মাদারগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ উদযাপন-

মাদারগঞ্জ প্রতিনিধি | তাং ৯ অক্টোবর ২০২৫ খ্রী.

জামালপুরের মাদারগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ পালিত হয়েছে। 

বৃহস্পতিবার বেলা ১১টায় “সমতার পথে কন্যাশিশু, গড়বে আগামীর বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে কন্যাশিশুর অধিকার, শিক্ষা ও নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি উদ্দেশ্যে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ (যমুনা) সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার নাদির শাহ ‘র সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হাবিবুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুস্মিতা দত্ত, সমাজসেবা অফিসার তৌফিকুল ইসলাম খালেক, তথ্যসেবা কর্মকর্তা দিপা খাতুন, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বারী,  ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচীর স্বপ্নসারথি দলের কিশোরী সরস্বতী রানী প্রমূখ। 

সভায় বক্তারা বলেন, “কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করে তাদের শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সমাজে কন্যাশিশুদের অংশগ্রহণ বাড়লেই টেকসই উন্নয়ন সম্ভব।”

এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১