রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

News Headline :
ঢাবিতে অধ্যাপক এমাজ উদ্দীন স্বরণে বিশেষ সম্মাননা পেলেন জামালপুরের কৃতি সন্তান তরুণ গীতিকার-সুরকার জহুরুল ইসলাম জনি- নান্দিনা বাজারে আধুনিক মার্কেট ভবন ও মাছ বাজারের উদ্বোধন, ব্যবসা-বাণিজ্যে নতুন সম্ভাবনা- ভূমি উপ-সহকারী কর্মকর্তা মেহেদী জামান বাপ্পীর শাস্তির দাবিতে নরুন্দি এলাকাবাসীর মানববন্ধন- জামালপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ৫১.১৩ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা- মাদারগঞ্জে নারী ও শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত- মাদারগঞ্জে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত- জামালপুর যৌনপল্লীতে ডিবি পুলিশের অভিযান: ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৩ – প্রায় ২৪ ঘণ্টা শূন্যরেখায় থাকার পর উদ্ধার বৃদ্ধার পরিবারের কাছে হস্তান্তর- জামালপুরে পুলিশের বিশেষ অভিযান: ১১০ বোতল ভারতীয় মদ, মোটরসাইকেল উদ্ধার; ইয়াবাসহ আটক ২- জামালপুরে রেলওয়ে পুলিশের অভিযানে টিকিট কালোবাজারির অভিযোগে ২ জন গ্রেপ্তার-

মাদারগঞ্জে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ইউপি সচিব তোজাম্মেল হক নিহত- 

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি | তাং ৩ জানুয়ারি ২০২৬ খ্রী. 

জামালপুরের মাদারগঞ্জে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৭নং সিধুলী ইউনিয়ন পরিষদের সচিব তোজাম্মেল হক নিহত হয়েছেন। মঙ্গলবার ৩ ফেব্রুয়ারী বিকেলে নিজ কর্মস্থল সিধুলী ইউনিয়ন পরিষদ থেকে বাড়ি ফেরার পথে উপজেলার ৬নং আদারভিটা ইউনিয়নের পলিশা ব্রিজের উত্তর পাশে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, তোজাম্মেল হক মোটরসাইকেলে করে বাড়ি ফেরার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ মৃত্যুবরণ করেন।

নিহত তোজাম্মেল হক দীর্ঘদিন ধরে ৭নং সিধুলী ইউনিয়ন পরিষদের সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। সিধুলী ইউনিয়নবাসীর কাছে তিনি একজন সৎ ও দায়িত্ববান কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে ইউনিয়ন পরিষদসহ স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, দুর্ঘটনায় অপর মোটরসাইকেল আরোহী হিসেবে ছিলেন ৩নং গুনারীতলা ইউনিয়নের বাসিন্দা আতিকুর রহমান সোহাগের ছেলে মাহিনুর রহমান জান (১৩)। সে গুনারীতলা দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানা যায় দুর্ঘটনায় সে গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে।
কিন্তু কিছু দালাল চক্রের কারণে কোন হাসপাতালের চিকিৎসাধীন আছে মুখে খুলতে রাজি হননি তার মা ও বাবা।
ঘটনার খবর পেয়ে শ্যামগঞ্জ কালিবাড়ী তদন্ত কেন্দ্রের
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নিহতের মৃত্যুতে স্থানীয় জনপ্রতিনিধি, সহকর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১