রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

News Headline :
ঢাবিতে অধ্যাপক এমাজ উদ্দীন স্বরণে বিশেষ সম্মাননা পেলেন জামালপুরের কৃতি সন্তান তরুণ গীতিকার-সুরকার জহুরুল ইসলাম জনি- নান্দিনা বাজারে আধুনিক মার্কেট ভবন ও মাছ বাজারের উদ্বোধন, ব্যবসা-বাণিজ্যে নতুন সম্ভাবনা- ভূমি উপ-সহকারী কর্মকর্তা মেহেদী জামান বাপ্পীর শাস্তির দাবিতে নরুন্দি এলাকাবাসীর মানববন্ধন- জামালপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ৫১.১৩ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা- মাদারগঞ্জে নারী ও শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত- মাদারগঞ্জে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত- জামালপুর যৌনপল্লীতে ডিবি পুলিশের অভিযান: ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৩ – প্রায় ২৪ ঘণ্টা শূন্যরেখায় থাকার পর উদ্ধার বৃদ্ধার পরিবারের কাছে হস্তান্তর- জামালপুরে পুলিশের বিশেষ অভিযান: ১১০ বোতল ভারতীয় মদ, মোটরসাইকেল উদ্ধার; ইয়াবাসহ আটক ২- জামালপুরে রেলওয়ে পুলিশের অভিযানে টিকিট কালোবাজারির অভিযোগে ২ জন গ্রেপ্তার-

মালখানগরে জাকের পার্টির জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত-

মুন্সীগঞ্জ প্রতিনিধি | তাং ২৫ অক্টোবর খ্রী.

আল্লাহু আকবার, ইসলাম-ঈমান-এহসান এই স্লোগানে মুখরিত পরিবেশে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ষোল আনি মাঠে অনুষ্ঠিত হয়েছে জাকের পার্টির জনসভা ও র‍্যালি।

শনিবার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় মালখানগর ইউনিয়ন জাকের পার্টির আয়োজনে এবং উপজেলা জাকের পার্টির সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সারোয়ার মোহাম্মদ সানি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাকের পার্টির মুন্সীগঞ্জ জেলা যুব ফ্রন্টের সভাপতি তৈবুর রহমান রুহুল, জেলা সহ-সভাপতি এস. এম. মহিউদ্দিন, সিরাজদিখান উপজেলার সভাপতি কামাল শেখ, শ্রীনগর উপজেলা সাধারণ সম্পাদক মনির হোসেন মৃধা, সিরাজদিখান উপজেলা সাধারণ সম্পাদক চান মিয়া শেখ, মুন্সীগঞ্জ জেলা পশ্চিম ছাত্র ফ্রন্টের সভাপতি তুষার আহমেদ কুতুব, উপজেলা যুবসেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতি আল আমিন ভূইয়া, জেলা মৎস্যজীবী ফ্রন্টের সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম মোল্লা এবং জেলা যুব ফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন তালুকদার প্রমুখ।

বক্তারা বলেন, দেশের রাজনৈতিক সংস্কৃতিতে শুদ্ধতা ও মূল্যবোধ ফিরিয়ে আনতে জাকের পার্টির আদর্শই হতে পারে বিকল্প দিকনির্দেশনা। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং তৃণমূল পর্যায়ে দলীয় কর্মকাণ্ড বিস্তারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

জনসভা শেষে শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

 



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১