রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

News Headline :
ঢাবিতে অধ্যাপক এমাজ উদ্দীন স্বরণে বিশেষ সম্মাননা পেলেন জামালপুরের কৃতি সন্তান তরুণ গীতিকার-সুরকার জহুরুল ইসলাম জনি- নান্দিনা বাজারে আধুনিক মার্কেট ভবন ও মাছ বাজারের উদ্বোধন, ব্যবসা-বাণিজ্যে নতুন সম্ভাবনা- ভূমি উপ-সহকারী কর্মকর্তা মেহেদী জামান বাপ্পীর শাস্তির দাবিতে নরুন্দি এলাকাবাসীর মানববন্ধন- জামালপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ৫১.১৩ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা- মাদারগঞ্জে নারী ও শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত- মাদারগঞ্জে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত- জামালপুর যৌনপল্লীতে ডিবি পুলিশের অভিযান: ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৩ – প্রায় ২৪ ঘণ্টা শূন্যরেখায় থাকার পর উদ্ধার বৃদ্ধার পরিবারের কাছে হস্তান্তর- জামালপুরে পুলিশের বিশেষ অভিযান: ১১০ বোতল ভারতীয় মদ, মোটরসাইকেল উদ্ধার; ইয়াবাসহ আটক ২- জামালপুরে রেলওয়ে পুলিশের অভিযানে টিকিট কালোবাজারির অভিযোগে ২ জন গ্রেপ্তার-

রমজানের পবিত্র আবহে জামালপুর শহর বিএনপির ব্যতিক্রমী ইফতার মাহফিল-

নিজস্ব প্রতিবেদক | তাং ২৭ ফেব্রুয়ারী ২০২৬ খ্রী.

পবিত্র মাহে রমজান উপলক্ষে জামালপুর শহর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত ইফতার মাহফিল পরিণত হয় দলীয় ঐক্য, শক্তি ও ভবিষ্যৎ আন্দোলনের প্রস্তুতির বার্তায়। বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি প্রমাণ করে— জামালপুরে বিএনপি সু-সংগঠিত এবং ঐক্যবদ্ধ।

ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম. রশিদুজ্জামান মিল্লাত (এমপি), মাননীয় প্রতিমন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এড. শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন (এমপি), ১৪২ জামালপুর সদর ৫ আসন, সহ- সাংগঠনিক সম্পাদক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ও সাধারণ সম্পাদক, জামালপুর জেলা বিএনপি।

সভাপতিত্ব করেন মোঃ লিয়াকত আলী, সভাপতি, শহর বিএনপি জামালপুর। সঞ্চালনায় ছিলেন শাহ্ মোঃ আব্দুল্লাহ আল মাসুদ, সাধারণ সম্পাদক, শহর বিএনপি, জামালপুর।

ইফতার পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


রমজানের এই পবিত্র সন্ধ্যায় নেতাকর্মীদের ঐক্য, সম্প্রীতি ও ভবিষ্যৎ আন্দোলন- সংগ্রামে একসঙ্গে পথচলার অঙ্গীকার নতুন করে দৃঢ় হয়। পাশাপাশি বক্তারা গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং রাজনৈতিক ন্যায়বিচারের প্রশ্নে দৃঢ় অবস্থানের কথা তুলে ধরেন।

 



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১