রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

News Headline :
ঢাবিতে অধ্যাপক এমাজ উদ্দীন স্বরণে বিশেষ সম্মাননা পেলেন জামালপুরের কৃতি সন্তান তরুণ গীতিকার-সুরকার জহুরুল ইসলাম জনি- নান্দিনা বাজারে আধুনিক মার্কেট ভবন ও মাছ বাজারের উদ্বোধন, ব্যবসা-বাণিজ্যে নতুন সম্ভাবনা- ভূমি উপ-সহকারী কর্মকর্তা মেহেদী জামান বাপ্পীর শাস্তির দাবিতে নরুন্দি এলাকাবাসীর মানববন্ধন- জামালপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ৫১.১৩ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা- মাদারগঞ্জে নারী ও শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত- মাদারগঞ্জে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত- জামালপুর যৌনপল্লীতে ডিবি পুলিশের অভিযান: ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৩ – প্রায় ২৪ ঘণ্টা শূন্যরেখায় থাকার পর উদ্ধার বৃদ্ধার পরিবারের কাছে হস্তান্তর- জামালপুরে পুলিশের বিশেষ অভিযান: ১১০ বোতল ভারতীয় মদ, মোটরসাইকেল উদ্ধার; ইয়াবাসহ আটক ২- জামালপুরে রেলওয়ে পুলিশের অভিযানে টিকিট কালোবাজারির অভিযোগে ২ জন গ্রেপ্তার-

রমজান সামনে রেখে জামালপুরে ৫০০ পরিবারে দোস্ত এইডের ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ-

নিজস্ব প্রতিবেদক | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রী.

পবিত্র রমজান মাসে সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র মানুষের সেহরি ও ইফতারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে জামালপুর সদর উপজেলায় ৫০০ পরিবারের মাঝে মাসব্যাপী খাদ্যসামগ্রী বিতরণ করেছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে জামালপুর সদর উপজেলায় সংস্থার প্রধান কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই ত্রাণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আখতার।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও নাজনীন আখতার বলেন, “রমজান মাসে অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক ও সময়োপযোগী উদ্যোগ। দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। এ ধরনের সমন্বিত উদ্যোগ সামাজিক সংহতি ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করে।”

ফুড প্যাকেটে যা থাকছে
সংস্থাটি জানায়, প্রতিটি পরিবারের জন্য প্রায় ৫২ কেজি ওজনের একটি ফ্যামিলি ফুড প্যাকেট দেওয়া হয়েছে। এতে রয়েছে— ২৫ কেজি চাল, ১০ কেজি আটা, ৫ লিটার সয়াবিন তেল, মসুর ডাল, ছোলা, চিনি, লবণ ও খেজুর (প্রতিটি ২ কেজি করে), ১ কেজি মুড়ি, শিশুদের জন্য বিস্কুট ও ললিপপ।

 

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন কহিনুর আলম চৌধুরী বলেন, “রমজান মাসজুড়ে আমাদের দেশব্যাপী বিস্তৃত কর্মসূচি রয়েছে। এর আওতায় ২০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা, ১ লাখ মানুষের জন্য ইফতার বিতরণ এবং সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ পোশাক উপহার দেওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্থার প্রজেক্ট ম্যানেজার আবুল কায়েস, অপারেশন ম্যানেজার জহুরুল ইসলাম, একাউন্টস ডেপুটি ম্যানেজার মাজহারুল ইসলাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমকর্মী।

উল্লেখ্য, সংস্থার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি দীর্ঘদিন ধরে দেশব্যাপী খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য, শিক্ষা ও দারিদ্র্য বিমোচনে কাজ করে আসছে।



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১